Thursday, 13 August, 2026
13 August
Homeআবহাওয়াWeather: রেড অ্যালার্ট; নিম্নচাপ যাবে কলকাতার উপর দিয়ে! অতি ভারী বৃষ্টির অগ্রিম...

Weather: রেড অ্যালার্ট; নিম্নচাপ যাবে কলকাতার উপর দিয়ে! অতি ভারী বৃষ্টির অগ্রিম সতর্কতা

নিম্নচাপের গতিপথ ও শক্তির সামান্য পরিবর্তনেও বৃষ্টির পরিমাণ ও অবস্থান পরিবর্তিত হতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হচ্ছে বৃষ্টির পরিস্থিতি। সর্বশেষ উপগ্রহচিত্র বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের উপর অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪–৩৬ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনা দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে কলকাতার উপর দিয়ে হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া হয়ে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে পারে।

ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ একমাস গারদে! ধর্ষণ মামলায় খারিজ জামিন বঙ্গতারকা অভিষেকের

বিশেষ নজরে থাকছে

 পূর্ব মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর

ঝাড়গ্রাম

বাঁকুড়া

পুরুলিয়া

দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অঞ্চল

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা

এইসব অঞ্চলের কিছু অংশে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।

অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা

উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

নিম্নচাপের গতিপথ ও শক্তির সামান্য পরিবর্তনেও বৃষ্টির পরিমাণ ও অবস্থান পরিবর্তিত হতে পারে।

কোন জেলায় রেড অ্যালার্ট?

বুধবার, ১২ আগস্ট: দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর

বৃহস্পতিবার, ১৩ আগস্ট: বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর

কোথায় অরেঞ্জ অ্যালার্ট?

উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার: পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি।

শুক্রবার: পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকতে পারে।

কোথায় ভারী বৃষ্টির সতর্কতা?

বৃহস্পতিবার: পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা

শুক্রবার: বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম

শনিবার: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম

বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

উত্তরবঙ্গে কী পূর্বাভাস?

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।

আরও পড়ুনঃ দীপকের নেতৃত্ব নিয়ে ‘আরশোলা’দের মধ্যে বাড়ছে বিক্ষোভ! ভাঙ্গনের পথে সিজেপি

সতর্ক থাকুন

বজ্রপাতের সময় খোলা মাঠ ও গাছের নিচে আশ্রয় নেবেন না

জলমগ্ন রাস্তা ও দুর্বল সেতু এড়িয়ে চলুন

উপকূল ও নিচু এলাকার বাসিন্দারা প্রশাসনের নির্দেশ মানুন

বেরোনোর আগে সর্বশেষ সরকারি পূর্বাভাস দেখে নিন

এই মুহূর্তে

আরও পড়ুন