spot_img
Tuesday, 10 February, 2026
10 February
spot_img
Homeরাজ্যকমে গেছে ঠেলাগাড়িতে ফলের বিক্রি চিন্তায় বিক্রেতারা

কমে গেছে ঠেলাগাড়িতে ফলের বিক্রি চিন্তায় বিক্রেতারা

অনেকটাই কমে গেছে ঠেলাগাড়িতে ফলের বিক্রি

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

অনেকটাই কমে গেছে ঠেলাগাড়িতে ফলের বিক্রি,  মাছ এবং সবজির পরে শিলিগুড়িতে অনেকটাই কমে গেছে  ঠেলাগাড়িতে ফলের বিক্রি। নিজের সুবিধার জন্যই বিভিন্ন আবাসনের উপর থেকে বাসিন্দারা কিনছেন ফল। এটাই স্বাভাবিক ছিল এবং এটাই দেখা যেত।  কিন্তু বর্তমানে অনেকেই মাছ এবং সবজির সাথে  বাজারে গিয়ে ফল কিনতেই পছন্দ করছেন। শিলিগুড়ি ৪৭ ওয়ার্ডে  সকাল সাড়ে সাতটা থেকে  সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত দেখা যেত  এইসব ফল বিক্রেতাদের। বিভিন্ন মরশুমে ফল নিয়ে  তারা ক্রেতাদের কাছে পৌঁছে যেতেন। ক্রেতারাও তাদের সুবিধামতো কিনে নিতেন  ফল।  ইদানিং দেখা যাচ্ছে ফল বিক্রেতারা হতাশ হয়ে পড়ছেন,  তারা জানিয়েছেন মানুষ আর এখন দোতলা এবং তিনতলা থেকে আমাদের বলে না ফল লাগবে। তারা এখন বাজার থেকে কিনতেই পছন্দ করে, বাড়িতে ফ্রিজ আছে ফ্রিজে রেখে দিচ্ছে, আর হয়তো তারা সস্তায় পাচ্ছে। এইসব মাছ সবজি এবং ফল বিক্রেতারা আসেন অধিকাংশ বিহার থেকে। তারাও হতাশ হয়ে পড়ছে। ঠিকমত যদি ব্যবসায়ী না হয়, তবে আর এখানে থেকে লাভ কি ফিরে যেতে হবে আমাদের। কিছু করার নেই আমাদের। জানিয়ে দিয়েছেন তারা। শিলিগুড়িতে এক সময়   রমরমা বাজার ছিল এইসব ফল বিক্রেতাদের। যেটা একদমই ফিকে হয়ে গেছে এখন। ফল বিক্রেতারা জানিয়েছেন, শিলিগুড়ি বিধান মার্কেট, হায়দার পাড়া  এবং সুভাষপল্লী থেকে সস্তায় ফল কিনছেন ক্রেতারা। তাই বাজার খারাপ হয়ে যাচ্ছে আমাকে, আর কিছুদিন এইভাবে চললে আমাদের ফিরে যেতে হবে। উপায় নেই জানিয়ে দিলেন তারা।

এই মুহূর্তে

আরও পড়ুন