পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা, লাইন অফ কন্ট্রোল-এ এখনও প্রায় ৬৯টি সক্রিয় সন্ত্রাসী ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিতে প্রায় ১০০–১২০ জঙ্গি ভারতে ঢোকার জন্য সুযোগ খুঁজছে। তবে বিএসএফ-ও (BSF) কড়া নজর রেখেছে এবং সেনার সঙ্গে হাত মিলিয়ে ভারতের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করছে।
আরও পড়ুনঃ সীমান্তে হাই অ্যালার্ট! চিকেনস নেকে Para SF ও র্যাপিড ইউনিট বেস
বিএসএফ-এর কাশ্মীর ফ্রন্টিয়ার ইনস্পেক্টর জেনারেল অশোক যাদব জানিয়েছেন, গোয়েন্দারা নিয়মিত এই সব ঘাঁটিতে জঙ্গিদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, “আমাদের G ইউনিট এলওসি বরাবর ৬৯টি লঞ্চিং প্যাড পর্যবেক্ষণ করছে। এখানে অন্তত ১২০ জন জঙ্গি ভারতে ঢোকার জন্য ওঁত পেতে রয়েছে।’ এছাড়াও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী নিকটবর্তী জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলিও নজরে রেখেছে।
চলতি বছরেই বিএসএফ ও সেনা যৌথভাবে চারবার জঙ্গিদের ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ করেছে। সেই অভিযানে মোট ৮ জন জঙ্গি নিহত হয়েছিল। এটি ছিল ‘অপারেশন সিঁদুর’-এর অংশ। যা বিএসএফ-এর এই বছরের সবচেয়ে বড় সাফল্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুনঃ চাপানউতোর তুঙ্গে, ধুয়েমুছে সাফ তৃণমূল; রাজনৈতিক মহলে নতুন আলোচনার ঢেউ
ইনস্পেক্টর জেনারেল অশোক যাদব জানিয়েছেন, এই অভিযানে তারা পাকিস্তানের পোস্ট এবং জঙ্গিদের ঘাঁটিতে সঠিক ও শক্তিশালী আক্রমণ চালিয়েছিল। এর ফলে অনেক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে।
তবে এখনও বেশ কিছু ঘাঁটি সক্রিয় রয়েছে। এক বিএসএফ কর্তা জানিয়েছেন, LoC বরাবর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিএসএফ ও সেনা যৌথভাবে সব ধরনের হুমকি প্রতিহত করছে।









