spot_img
Wednesday, 25 February, 2026
25 February
spot_img
Homeআন্তর্জাতিক নিউজUSA: বাতিল ১১ হাজার উড়ান, অন্ধকারে ডুবে পাঁচ লক্ষের বেশি বাড়ি; তুষারঝড়ে কাঁপন...

USA: বাতিল ১১ হাজার উড়ান, অন্ধকারে ডুবে পাঁচ লক্ষের বেশি বাড়ি; তুষারঝড়ে কাঁপন আমেরিকায়

আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একটি শক্তিশালী ঝড় আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হাকিকুল ইসলাম খোকন, নিউ ইয়র্ক:

ভয়ঙ্কর শীতকালীন তুষারঝড় ধীরে ধীরে থামতে শুরু করলেও উত্তর–পূর্ব আমেরিকায় তার দাপট রয়ে গেল। আটটি প্রদেশে এক ফুটেরও বেশি তুষারপাত হয়েছে, ভেঙেছে বহু বছরের রেকর্ড। প্রভাব কাটতে এখনও কয়েক দিন লাগতে পারে বলেই আশঙ্কা। মঙ্গলবার পর্যন্ত ১১ হাজারেরও বেশি উড়ান বাতিল হয়েছে। স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত পাঁচ লক্ষের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না।

আরও পড়ুনঃ বাংলায় নজিরবিহীন! হাতে আর কয়েক ঘণ্টা; ‘দুপুরেই সব উড়ে যাবে’! ছুটল বম্ব স্কোয়াড

ম্যাসাচুসেটসের কিছু এলাকায় গাড়ি চালাতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ঘন তুষারঝড়ে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে তুষার সরানোর গাড়িগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। বহু গাড়ি রাস্তায় আটকে পড়ে আছে। প্রদেশের গভর্নর মাউরা হিলি জানিয়েছেন, পরিত্যক্ত ও বিকল গাড়ির খবর মিলছে, টোয়িং গাড়িও পৌঁছতে হিমশিম খাচ্ছে। তিনি চালকদের বাড়িতেই থাকার অনুরোধ করেছেন, যাতে জরুরি পরিষেবা ও তুষার পরিষ্কার কর্মীরা নিরাপদে কাজ করতে পারেন।

নিউ ইয়র্কের ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে রবিবার থেকে সোমবার পর্যন্ত প্রায় ২০ ইঞ্চি তুষার জমেছে। লং আইল্যান্ডের আইসলিপে হয়েছে ২২ ইঞ্চিরও বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, রোড আইল্যান্ডের প্রভিডেন্সে ঝড়ে তুষারপাতের নতুন রেকর্ড গড়েছে—৩২.৮ ইঞ্চি। আগের রেকর্ড ছিল ১৯৭৮ সালের ফেব্রুয়ারির তুষারঝড়ে, তখন পড়েছিল ২৮.৬ ইঞ্চি।

বিকেলের পর থেকে নিউ ইয়র্কে তুষারপাত কমতে শুরু করে এবং পরিস্থিতির উন্নতি হয়। আবহাওয়াবিদ জিম কনলি বলেন, নিউ ইয়র্কের জন্য সবচেয়ে খারাপ সময় কেটে গেছে। নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি আগের জারি করা রাস্তা, সেতু ও মহাসড়ক বন্ধের নির্দেশ তুলে নিয়েছেন। মঙ্গলবার থেকে শহরের স্কুলে সরাসরি পড়াশোনা শুরু হবে। তবে ঝড়ের ধাক্কায় উত্তর–পূর্বাঞ্চল জুড়ে পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ে। নিউ ইয়র্ক থেকে বস্টনের মধ্যে রেল পরিষেবা সোমবার রাত পর্যন্ত বন্ধ রাখা হয়। দেশজুড়ে উড়ান বাতিলের সংখ্যাও বেড়েই চলে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে মোট ১১ হাজার ৫৫টি উড়ান বাতিল হয়েছে বলে একটি উড়ান পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।

ভারী তুষারে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভার্জিনিয়া থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে। সন্ধ্যা পর্যন্ত পাঁচ লক্ষ উনিশ হাজারের বেশি গ্রাহক অন্ধকারে। ম্যাসাচুসেটসেই সবচেয়ে বেশি— দুই লক্ষ বিরাশি হাজারেরও বেশি। তার পরে নিউ জার্সি। ভারী, ভেজা তুষারে গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুতের লাইনে আরও বিপদের আশঙ্কা রয়েছে। সবচেয়ে বেশি তুষার ও ঝোড়ো হাওয়া বয়ে যায় লং আইল্যান্ড, রোড আইল্যান্ড ও দক্ষিণ–পূর্ব ম্যাসাচুসেটস জুড়ে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘণ্টায় ৪৭ মাইল বেগে দমকা হাওয়া বয়েছে। ম্যাসাচুসেটসের ন্যানটাকেট ও মার্থাস ভিনইয়ার্ড দ্বীপপুঞ্জে সেই গতি পৌঁছয় ঘণ্টায় ৭০ মাইল পর্যন্ত ছিল।

আরও পড়ুনঃ বিরল মাদক MDMA; মালদহে ‘সেক্স ড্রাগস’ সিন্ডিকেট! নীল নেশার মরণফাঁদ রুখল মালদা পুলিশ

তাপমাত্রা নামতে থাকায় গ্যাসের (পেট্রল ও সিএনজি) চাহিদা বাড়বে— এই আশঙ্কায় রবিবার এশিয়ার লেনদেনে প্রাকৃতিক গ্যাসের দর প্রায় সাত শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তবে সোমবার আমেরিকার লেনদেনে সেই বাড়তি দরের বেশিরভাগটাই মিলিয়ে যায়, কারণ ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে চাহিদা কমে যায়। পূর্ব উপকূলের বিদ্যুৎ বাজারে পাইকারি দাম খুব একটা বাড়েনি। আগের ঝড়ে রেকর্ড চাহিদা থাকলেও এবার বহু ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ থাকায় ব্যবহার কম হয়েছে। ম্যানহাটন ও আশপাশের এলাকায় দুপুরে প্রতি একক বিদ্যুতের দাম ছিল ৮৪ ডলার ৫২ সেন্ট, যা আগের নির্ধারিত দামের চেয়ে কিছুটা বেশি। বৃহত্তম বিদ্যুৎ গ্রিড এলাকাতেও তা তুলনামূলক কম ছিল।

এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে আরেকটি দুর্বল ব্যবস্থা মধ্য–আটলান্টিক অঞ্চল পেরোতে পারে, তাতে নিউ ইয়র্ক শহর এবং সম্ভবত বস্টন পর্যন্ত কয়েক ইঞ্চি নতুন তুষার পড়তে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একটি শক্তিশালী ঝড় আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। একটি পূর্বাভাস সংস্থা বড় শহরগুলিতে বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে, অন্যটি বলছে সামান্য তুষারপাতও হতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন