টিভি দেখাতেও এবার বড় কোপ। বর্তমান দিনে টিভি মানেই কেবল বা ডিটিএইচ ছাড়াই ইন্টারনেটে ফ্রিতে শয়ে শয়ে চ্যানেল দেখার সুযোগ। কিন্তু এই খুশির খবর হয়তো খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। বড়সড় পরিবর্তন আনতে চলেছে স্মার্ট টিভি। বিশেষ করে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিনামূল্যে চ্যানেল দেখার সুবিধা সাধারণ মানুষকে টিভির পর্দায় আটকে রেখেছে। তবে এই ‘ফ্রি’ পরিষেবার দিন বোধহয় এবার শেষ হতে চলেছে।
আরও পড়ুনঃ তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব! শাহের হুঁশিয়ারি
জনপ্রিয় টেক-টিপস্টার অভিষেক যাদবের একটি পোস্ট অনুযায়ী, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া খুব শীঘ্রই একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। স্মার্ট টিভি অ্যাপগুলোকেও কি এখন থেকে ডিটিএইচ বা কেবল অপারেটরদের মতো একই কড়া নিয়ম মেনে চলতে হবে? এই প্রশ্নের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে নতুন নীতিমালা। রিপোর্ট অনুযায়ী, আগামী ৪ মে, ২০২৬ তারিখের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
আরও পড়ুনঃ জ্বলছে নয়ডা! শ্রমিক-পুলিশ খণ্ডযুদ্ধ, অবরুদ্ধ দিল্লি সীমানা
সাধারণত ডিশ টিভি বা কেবল কানেকশনের জন্য আমাদের প্রতি মাসে টাকা দিয়ে রিচার্জ করতে হয়। এইসব কোম্পানিগুলো সরকারকে অনেক টাকা ট্যাক্স দেয় এবং কড়া নিয়ম মেনে চলে। অন্যদিকে, স্মার্ট টিভির বিভিন্ন অ্যাপে ১৫০টিরও বেশি চ্যানেল ইন্টারনেটের মাধ্যমে একদম বিনামূল্যে দেখা যায়। এই বৈষম্য দূর করতেই সরকার এখন নতুন নিয়ম চালুর কথা ভাবছে। ডিটিএইচ কোম্পানিগুলোর দাবি, এতে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে।
জানা গিয়েছে, বর্তমানে ভারতে প্রায় ১২ কোটি ৯০ লক্ষ মানুষ স্মার্ট টিভি ব্যবহার করেন। যারা কেবল বা ডিটিএইচ কানেকশন ছাড়াই শুধু ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে সংবাদ, সিনেমা বা বিনোদনমূলক চ্যানেল দেখেন। তারা এই সিদ্ধান্তের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। শোনা যাচ্ছে, আগামী ৪ মে এই বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। যদি এই নিয়ম চালু হয়, তবে স্মার্ট টিভির ওই চ্যানেলগুলো দেখতেও আপনাকে আলাদা করে টাকা খরচ করতে হতে পারে।



