Saturday, 24 October, 2026
24 October
Homeআন্তর্জাতিক নিউজKenya: কেনিয়াতে নির্মিয়মান ১৮ তলা বিল্ডিং নিমেষে মিশে গেলো মাটিতে, মৃত্যু ৭...

Kenya: কেনিয়াতে নির্মিয়মান ১৮ তলা বিল্ডিং নিমেষে মিশে গেলো মাটিতে, মৃত্যু ৭ জনের

নাইরোবিতে বিগত বেশ কিছুদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসার রমরমা চলছে এবং একের পর এক আকাশছোঁয়া বহুতল তৈরি হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ আন্তর্জাতিক প্রতিবেদন:

কেনিয়ার রাজধানী নাইরোবির ব্যস্ত বাণিজ্যিক এলাকা ‘ইস্টলেই’-তে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিমেষে মাটিতে মিশে গেল একটি নির্মিয়মান ১৮ তলা বহুতল ভবন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ এই ধসের ঘটনায় বিশাল কাঠামোটি তাসের ঘরের মতো গুঁড়িয়ে যায়। এই বিপর্যয়ে এখন পর্যন্ত অন্তত ৭ জনের প্রাণহানির খবর মিলেছে এবং আহত হয়েছেন বহু মানুষ।

আরও পড়ুনঃ বাড়ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা? বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি বৃদ্ধি; জারি সতর্কতা

মুহূর্তের মধ্যে ধসে পড়ল বিশাল কাঠামো

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের ব্যস্ত সময়ে হঠাৎ করেই ভবনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভবনটির নির্মাণের কাজ চলার কারণে সেখানে বহু শ্রমিক ও কর্মী কাজ করছিলেন। এছাড়া আশেপাশের চত্বরে পথচারী ও ছোট ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। আকস্মিক এই বিপর্যয়ের ফলে শ্রমিক ও সাধারণ মানুষ সহ অনেকেই টনকে টন কংক্রিট ও লোহার স্তূপের নিচে চাপা পড়ে যান।

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কেনিয়ার রেড ক্রস, জাতীয় পুলিশ বাহিনী এবং ডিজাস্টার রেসপন্স টিম ঘটনাস্থলে ছুটে যায়। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিত মানুষদের খুঁজে বের করতে স্নাইফার ডগ (শিকারি কুকুর) এবং বিশেষ কাটার মেশিন সহ আধুনিক উদ্ধারকারী যন্ত্রপাতি নামানো হয়েছে। রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিখোঁজদের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট না হওয়ায় মৃত্যুর গ্রাফ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  উৎসব মরসুমে অনলাইনে বিপুল চাহিদা বাড়ল কন্ডোমের; লোকলজ্জার বাধা কাটালো ১০ মিনিটের ডেলিভারি

নিরাপত্তা ও বেআইনি নির্মাণের অভিযোগ

নাইরোবিতে বিগত বেশ কিছুদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসার রমরমা চলছে এবং একের পর এক আকাশছোঁয়া বহুতল তৈরি হচ্ছে। কিন্তু বারবার এই ধরনের ভবন ধসের ঘটনা দেশটির নির্মাণ শিল্পের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় বিশেষজ্ঞদের অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই বহুতল নির্মাণের সময় সরকারি ইঞ্জিনিয়ারিং নিয়মকানুন ও নিরাপত্তা বিধিকে বুড়ো আঙুল দেখানো হয়। এর নেপথ্যে রয়েছে ডেভেলপার ও ঠিকাদারদের লোভ এবং স্থানীয় প্রশাসনের নজরদারির মারাত্মক অভাব ও দুর্নীতি।

ঘটনার পর কেনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে। ভবনটির নকশা (Design) বৈধ ছিল কি না এবং নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

এই মুহূর্তে

আরও পড়ুন