রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা BSNL-এর গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি BSNL-এর একজন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, BSNL তাদের প্রিপেইড ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ হোলি অফার ২০২৬ চালু করেছে। যেখানে কোম্পানিটি তাদের দীর্ঘমেয়াদী একটি রিচার্জ প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি উপলব্ধ করছে। এই উৎসবের সুবিধা মার্চ মাসে সীমিত সময়ের জন্য উপলব্ধ রয়েছে এবং যে ব্যবহারকারীরা এই প্ল্যানটি বেছে নেবেন তাঁরা কোনও অতিরিক্ত ফি ছাড়াই অতিরিক্ত ভ্যালিডিটি পাবেন। এই অফারটি সেইসব ব্যবহারকারীর জন্য বিশেষভাবে উপকারী যাঁরা একটি প্ল্যানেই দীর্ঘ ভ্যালিডিটি চান এবং নিয়মিত ডেটা সুবিধা পেতে চান।
আরও পড়ুনঃ বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে ভারতীয় পণ্য, পোয়া বারো
BSNL-এর ৯৯৭ টাকার রিচার্জ প্ল্যানের গ্রাহকরা এই অতিরিক্ত ভ্যালিডিটির সঙ্গে ওই দিনগুলিতে প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। BSNL-এর এই হোলি অফারটি গত ১ মার্চ থেকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত বৈধ রয়েছে। এটি প্ল্যানের কোনও স্থায়ী পরিবর্তন নয়। অতিরিক্ত ভ্যালিডিটি শুধুমাত্র এই উৎসবের সময়কালেই পাওয়া যাবে। অফারের মেয়াদ শেষ হওয়ার পর, প্ল্যানটি তার আসল ভ্যালিডিটিতে ফিরে যাবে। তাই, অতিরিক্ত সুবিধা পেতে, গ্রাহকদের নির্দিষ্ট তারিখের মধ্যে রিচার্জ করতে হবে। সফল রিচার্জের পরে, অতিরিক্ত ভ্যালিডিটি স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে।
হোলি ২০২৬ অফারের অধীনে, ৯৯৭ টাকার প্ল্যানে এখন ১৬৪ দিন ভ্যালিডিটি রয়েছে। পূর্বে এই প্ল্যানে ১৫০ দিনের ভ্যালিডিটি ছিল। অতিরিক্ত ১৪ দিন হোলির অফারের অংশ। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা অন্তর্ভুক্ত রয়েছে। দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে, স্ট্যান্ডার্ড নীতি অনুসারে ইন্টারনেটের গতি হ্রাস পাবে। তবে, ব্যবহারকারীরা কম স্পিডে ব্রাউজিং চালিয়ে যেতে পারবেন। ডেটা ছাড়াও, এই প্ল্যানটি ভারত জুড়ে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও প্রদান করে।
আরও পড়ুনঃ ভারত US-Israel ইরানে হামলার নিন্দা করবে না! ভারত নিজেও শীঘ্রই একই ধরনের অভিযান চালাতে পারে!
ব্যবহারকারীরা ৯৯৭ টাকার প্ল্যানটি একাধিক প্ল্যাটফর্ম থেকে নিতে পারবেন। এই রিচার্জটি BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং BSNL সেলফকেয়ার অ্যাপে পাওয়া যাবে। গ্রাহকরা থার্ড-পার্টি রিচার্জ অ্যাপের মাধ্যমে অথবা তাঁদের কাছাকাছি থাকা মোবাইল রিটেলার্সের কাছে গিয়েও এই প্ল্যানটি নিতে পারবেন।
BSNL-এর অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করলে, ব্যবহারকারীদের প্রথমে লগ ইন করতে হবে। তারপর তাদের ৯৯৭ টাকার প্ল্যানটি নির্বাচন করতে হবে এবং পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। থার্ড-পার্টি অ্যাপগুলিতে, গ্রাহকদের BSNL নির্বাচন করতে হবে, তারপর তাঁদের টেলিকম সার্কেল, মোবাইল নম্বর দিয়ে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে।









