Sunday, 29 March, 2026
29 March
HomeকলকাতাECI: প্রকাশিত ৩য় সাপ্লিমেন্টারি তালিকা; বড় সিদ্ধান্তের কথা জানাল কমিশন

ECI: প্রকাশিত ৩য় সাপ্লিমেন্টারি তালিকা; বড় সিদ্ধান্তের কথা জানাল কমিশন

https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 -এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য দিয়ে নাম আছে কিনা দেখতে পাবেন ভোটাররা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোটগ্রহণের আর মাসখানেক বাকি। এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে আরও তৎপর হল কমিশন। গতকালই দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছিল। ২৪ ঘণ্টার মধ্যে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকাও বের করল কমিশন। https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 -এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য দিয়ে নাম আছে কিনা দেখতে পাবেন ভোটাররা।  শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এবার প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। বাদ পড়া ব্যক্তিরা যাতে ট্রাইবুনালের আবেদনের জন্য যথেষ্ট সময় পান, সেদিকে নজর রেখেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ আর ২৮ দিন নয়, ৩০ দিনের রিচার্জ প্ল্যান চালু হবে!

গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেখানে ৬০ লক্ষের নাম বিবেচনাধীন তালিকায় ছিল। সেইসব নামের নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়াল অফিসাররা ভোটারদের নথি খতিয়ে দেখছেন।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ২৩ দিন পর গত ২৩ মার্চ গভীর রাতে প্রথম বিবেচনাধীন ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছিল কমিশন। গতকাল রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়। কিন্তু, সেই তালিকায় কত জনের নাম বাদ পড়েছে, তা কমিশনের তরফে জানানো হয়নি।

আরও পড়ুনঃ মরার ওপর খাঁড়ার ঘা, একে যুদ্ধ তার ওপর আবার স্বাস্থ্য আতঙ্ক! ফের ছড়াল কোভিড

আর ওই তালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে এবার তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ করা হল। প্রতিদিন যাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যায়, সেই জন্য আদালতের কাছে আবেদন করেছিল কমিশন। এদিন কমিশনের তরফে জানানো হয়েছে, এবার প্রতিদিন তালিকা প্রকাশ করা হবে। যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগ পাবেন। ট্রাইবুনাল তাঁদের সেই আবেদন খতিয়ে দেখবে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় ভোটগ্রহণ। তার আগেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করে ভোটার তালিকা প্রকাশ করাই এখন কমিশনের লক্ষ্য।

এই মুহূর্তে

আরও পড়ুন