spot_img
Wednesday, 11 March, 2026
11 March
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: ভোটার লিস্ট নিয়ে বের হলেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত

Siliguri: ভোটার লিস্ট নিয়ে বের হলেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

পায়ে চোট, এখনো সারেনি ব্যথা, সেটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন তিনি। তিনি হলেন শ্রাবণী দত্ত, শিলিগুড়ির অন্যতম এমএমআইসি এবং ১৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে চোট পাওয়া নিয়েই দৌড়ে গিয়েছিলেন কলকাতাতে।

আরও পড়ুন: দাগাপুর চা বাগানের একটি পরিত্যক্ত জায়গায় চিতাবাঘ

ভুতুড়ে ভোটার কে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, তারই নির্দেশে বাংলা তৃণমূল নেতা নেত্রীরা বাড়িতে বাড়িতে ভোটার লিস্ট নিয়ে ঘুরছেন। বাদ গেলেন না তিনিও, জানালেন দলকে ভালবাসি যখন, আর আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দিষ্ট অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। ব্যথা করছে পায়ে সেই পা নিয়ে দৌড়াচ্ছেন তিনি। এটা একটা বড় কাজ এবং বড় দায়িত্ব, আমার শরীর এখনো সঠিক হয়নি, তবুও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আর আমি কিভাবে বাড়িতে বসে থাকতে পারি?

আরও পড়ুন:  ভুয়া ভোটার! ১৩ নম্বর ওয়ার্ড-এ ধরা পড়লো

জানালেন শ্রাবণী দত্ত। এ কাজ তো শেষ করতেই হবে, আমার ওয়ার্ডের কর্মীরা  ভালোই কাজ করে যাচ্ছে, আর আমি কিভাবে বাড়িতে বসে থাকব? আমাদের সবার দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিশ্চিত করা। শ্রাবণী দত্ত  পিছিয়ে থাকবে না লড়াই করে সামনে এগিয়ে যাবে। আর আমি সেটা করবোই , জানালেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন