Thursday, 16 July, 2026
16 July
Homeউত্তরবঙ্গNorth Bengal: উত্তরবঙ্গ বঞ্চনার শিকার, দিল্লিতে উত্তরের ১০ জন বিধায়ক

North Bengal: উত্তরবঙ্গ বঞ্চনার শিকার, দিল্লিতে উত্তরের ১০ জন বিধায়ক

সম্পদের জায়গা উত্তরবঙ্গ কে পিছনে ফেলে রাখার দায়িত্ব কার?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

উত্তরবঙ্গ কে বঞ্চিত করা হচ্ছে, আগে বঞ্চিত করত সিপিএম বর্তমানে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে প্রতিশ্রুতির বানের জলে ভাসিয়ে দিয়ে উত্তরবঙ্গকে বঞ্চিত করে যাচ্ছেন।

আরও পড়ুন: বাংলার পার্টির দায়িত্ব মীনাক্ষীর হাতেই! পার্টি কংগ্রেসে চর্চা শুরু

শুধু উত্তরবঙ্গ নয় বাংলা জুড়ে এই অভিযোগে দিল্লিতে ১০ জন বিজেপি বিধায়ক। যাদের মধ্যে আছেন বিধায়ক সংকর ঘোষ, এবং শিখা চ্যাটার্জী। শংকর ঘোষ, শিখা চ্যাটার্জি ছাড়া উপস্থিত উত্তরবঙ্গের অন্য সব জেলার বিজেপি বিধায়করা। শংকর ঘোষ জানালেন পাহাড় থেকে সমতল সবদিকে বঞ্চনা উত্তরবঙ্গ কে করা হয়েছে। দিনের পর দিন  প্রতিশ্রুতি দিয়ে সরিয়ে রাখা হয়েছে উত্তরবঙ্গকে। এখানকার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা  শিক্ষিত হয়েও কাজ না পেয়ে হতাশায় ভুগছে।

আরও পড়ুন: নতুন ‘বিড়ম্বনায়’ রাজ্য সরকার, এপ্রিলে এপ্রিলফুল

আমরা তাই প্রতিবাদে দিল্লিতে আমরা প্রতিবাদ করব উত্তরবঙ্গ জুড়ে উত্তরবঙ্গের মানুষের জন্য। তাদের ন্যায্য পাওনা দিতে হবে, সম্পদের জায়গা উত্তরবঙ্গ কে পিছনে ফেলে রাখার দায়িত্ব কার? সবদিক দিয়ে পিছিয়ে পড়ে উত্তরবঙ্গ এখন অন্ধকারে চলে গেছে।বিজেপি বিধায়ক রা এদিন দিন সংসদের বাইরে নিজেরাই ধরনায় বসেন। দাবি করেন আলাদা রাজ্য হিসাবে পরিচিত করতে হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন