spot_img
Saturday, 7 February, 2026
7 February
spot_img
HomeদেশAmit Shah:  ‘রাজ্যে কত পাকিস্তানি আছে? সবকটাকে ফেরত পাঠান’, হুঙ্কার শাহের

Amit Shah:  ‘রাজ্যে কত পাকিস্তানি আছে? সবকটাকে ফেরত পাঠান’, হুঙ্কার শাহের

'ভারতে থাকা সমস্ত পাকিস্তানিদের খুঁজে খুঁজে করে তাড়ান,' শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে স্পষ্ট নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না ভারত। পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। সার্কের অধীনে ভিসা প্রাপ্ত পাকিস্তানিদেরও ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবার আরও এক ধাপ কঠোর হল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের বড় সিদ্ধান্ত। রাজ্য থেকেও পাকিস্তানিদের উৎখাতের নির্দেশ এল।

এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে সকল রাজ্যকে সহযোগিতা করতে বলা হয়েছে। ওই বৈঠকেই সমস্ত মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেওয়া হয় যে যত তাড়াতাড়ি সম্ভব, তাদের রাজ্য থেকে পাকিস্তানের বাসিন্দাদের ফেরত পাঠানো হোক।

আরও পড়ুন: পহেলগাঁওয়ের খুনিরা ‘স্বাধীনতা সংগ্রামী’! পাক উপপ্রধানমন্ত্রী ইশাকের দাবি

রাজ্যে কত পাকিস্তানি রয়েছে, তা দ্রুত চিহ্নিত করে তাদের অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। বিশেষ অনুরোধ করা হয়েছে পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও রাজস্থানকে। তাদের রাজ্যে কত পাকিস্তানি রয়েছে, তা চিহ্নিত করে, সকল পাকিস্তানিকে ফেরত পাঠাতে বলেছে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা হয়। হিন্দু পরিচয় জেনে বেছে বেছে খুন করা হয় ২৬ জন পর্যটককে। এই হামলার দায় পাকিস্তানের উপরই দিয়েছে ভারত। ইতিমধ্যেই আমেরিকা, ইটালি, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চিনের বিদেশি কূটনীতিককে পাকিস্তানের যোগের প্রমাণ দেখান বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

আরও পড়ুন: ভূস্বর্গে নরকের কীট, পহলগাম হানাতেও নাটের গুরু হাফিজ সইদ, পাক জেলে বসে কলকাঠি নাড়ে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “প্রত্যেকটা জঙ্গিকে শনাক্ত করে শাস্তি দেওয়া হবে। যারা এর নেপথ্যে রয়েছে, তাদেরও ছাড়া হবে না।”

এই মুহূর্তে

আরও পড়ুন