spot_img
Saturday, 7 February, 2026
7 February
spot_img
Homeদেশ Aryan Khan: কলকাতায় পার্টি না করার সিদ্ধান্ত! পহেলগাঁওয়ের নারকীয় ঘটনা, বড় সিদ্ধান্ত...

 Aryan Khan: কলকাতায় পার্টি না করার সিদ্ধান্ত! পহেলগাঁওয়ের নারকীয় ঘটনা, বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ-পুত্র আরিয়ান

টলি ও বলি পাড়ার তাবড় তাবড় নায়ক-নায়িকাদের নিয়ে পার্টির পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু আপাতত সেই পরিকল্পনা স্থগিত। পহেলগাঁওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য পার্টি না করার সিদ্ধান্ত নিলেন আরিয়ান।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ৭২ ঘণ্টা পার। ইতিমধ্যে ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়েছে। উত্তপ্ত গোটা দেশ। এর মাঝেই বড় সিদ্ধান্ত শাহরুখ-পুত্র আরিয়ান খানের। তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। পরিচালক হিসাবে সদ্য কাজ শুরু করেছেন ইন্ডাস্ট্রিতে।

আরও পড়ুন:  ‘রাজ্যে কত পাকিস্তানি আছে? সবকটাকে ফেরত পাঠান’, হুঙ্কার শাহের

২৬ এপ্রিল কলকাতায় একটি বড় পার্টির আয়োজন করেছিলেন তিনি। ওই দিনই শহরে কলকাতা নাইট রাইডারের ম্যাচ রয়েছে। টলি ও বলি পাড়ার তাবড় তাবড় নায়ক-নায়িকাদের নিয়ে পার্টির পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু আপাতত সেই পরিকল্পনা স্থগিত। পহেলগাঁওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য পার্টি না করার সিদ্ধান্ত নিলেন আরিয়ান। এমনটাই জানানো হয়েছে তাঁর টিমের তরফে।

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই শহরের অনেক অভিনেতা-অভিনেত্রীদের কাছে পৌঁছে গিয়েছিল আমন্ত্রণপত্র। সেই তালিকায় ছিলেন নুসরত জাহান, ঐন্দ্রিলা সেন, রুক্মিণী মৈত্র, সম্পূর্ণা লাহিড়ী, সুস্মিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহার মতো অনেক নায়িকা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তীর কাছেও নাকি পৌঁছে গিয়েছিল আমন্ত্রণপত্র।

আরও পড়ুন: ভূস্বর্গে নরকের কীট, পহলগাম হানাতেও নাটের গুরু হাফিজ সইদ, পাক জেলে বসে কলকাঠি নাড়ে

এই বিশেষ পার্টিতে উপস্থিত থাকার কথা ছিল আরিয়ান ছাড়াও বোন সুহানা খান-সহ তাঁদের বাকি বন্ধুবান্ধবের। কিন্তু দেশের এই ভয়ঙ্কর সময় কোনও আনন্দ করার কথাই ভাবতে পারছেন না তাঁরা। তাই আপাতত এই পার্টি বাতিল করারই সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান।এই নারকীয় ঘটনা মেনে নিতে পারছেন না অনেকেই। হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান থেকে সোনাক্ষী সিন্হা সকলেই তীব্র নিন্দা করেছেন এই ঘটনার।

এই মুহূর্তে

আরও পড়ুন