spot_img
Wednesday, 4 March, 2026
4 March
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: পর পর দুবার মাধ্যমিক এর মেধা তালিকায় নেই শিলিগুড়ির

Siliguri: পর পর দুবার মাধ্যমিক এর মেধা তালিকায় নেই শিলিগুড়ির

এবারও নেই শিলিগুড়ির নাম মাধ্যমিকের মেধা তালিকায়। এই ফলাফল অবাক করে দিয়েছে  সকলকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

এবারও নেই শিলিগুড়ির নাম মাধ্যমিকের মেধা তালিকায়। এই ফলাফল অবাক করে দিয়েছে  সকলকে। দু বছর আগেও যেখানে শিলিগুড়ি থেকে ছেলে মেয়েদের  মেধা তালিকায় নাম ছিল । গত বছর এবং এ বছর কারো নাম না থাকায় অবাক হতাশ শিলিগুড়ির শিক্ষক মহল। শিক্ষক এবং শিক্ষিকারা জানিয়েছেন শিলিগুড়িতে প্রতিভাবান ছাত্র ছাত্রীর  অভাব নেই।

আরও পড়ুন: ক্ষতির আশঙ্কা! পাকিস্তানের আকাশসীমা বন্ধের কারণে চাপে এয়ার ইন্ডিয়া

কিন্তু এবারেও কেন নাম উঠল না শিলিগুড়ি ছাত্র-ছাত্রীর এটা প্রচন্ডভাবে দুর্ভাগ্যজনক ব্যাপার। শিলিগুড়ির দুটি বাংলা মাধ্যমের নামকরা স্কুল শিলিগুড়ি বযেজ এবং শিলিগুড়ি গার্লস সেখানেও মেধা তালিকায় কারো নাম নেই। ছাত্র-ছাত্রীদের মধ্যেও অনেকে জানিয়েছেন এইভাবে কারো নাম না থাকাটাও চূড়ান্তভাবে বিস্ময়কর।

আরও পড়ুন: “বাবা বাঙালি খাবার খেতে বেশি পছন্দ করতেন”-সন্দীপ রায়

আমরা অবাক এবং হতাশ, আমাদের মতো অনেকেই আছে  অনেক ছাত্র-ছাত্রী আছে যারা এক থেকে দশের মধ্যে থাকার যোগ্যতা রাখে। কিন্তু  পরপর দুবার  কারো নাম না থাকায়  আমরা হতাশ। হতাশ অভিভাবকেরাও। তারাও জানিয়েছেন  এই ফলাফল তারা একেবারেই আশা করেননি।

এই মুহূর্তে

আরও পড়ুন