spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
HomeকলকাতাKabir Suman: ধর্ষণের হুমকি! বিতর্কের অপর নাম কবীর সুমন

Kabir Suman: ধর্ষণের হুমকি! বিতর্কের অপর নাম কবীর সুমন

অভিযোগকারী জয়জিৎ স্পষ্ট বলেন, যে কেউ যতই বড় হোক না কেন, ধর্মকে নোংরা ভাষায় গালাগালি করার অধিকার জন্মায় না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিতর্কের অপর নাম কবীর সুমন। ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক মতামত, বিভিন্ন বিষয়ে বহুবার বিতর্কের মুখে পড়েছেন তিনি। সুমনের একাধিক বিষ্ফোরক মন্তব্য, সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে হয়েছে জলঘোরা। আর এবার ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রবীণ গায়কের বিরুদ্ধে। হিন্দু নারীদের প্রতি অপমানজনক মন্তব্য করার একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে কবীর সুমনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। সেই অভিযোগ লালবাজার গ্রহণ করেছে বলেও জানা যাচ্ছে।

কোনো না কোনো কারণে প্রায়ই বিতর্কে জড়ান কবীর সুমন। তাঁর বিভিন্ন মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে প্রচুর। এবারে তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? হিন্দু নারীদের প্রতি অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন বলে খবর।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ৬০ জন নতুন করে আক্রান্ত, ২৪ ঘণ্টায় করোনায় ৭ মৃত্যু

অভিযোগকারীর বক্তব্য, প্রথম থেকেই হিন্দু ধর্মের প্রতি চরম বিদ্বেষ রয়েছে কবীর সুমনের। ২০১৭-১৮ সালে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন, ‘হা গা… গায়ে গন্ধ বোকা, হিন্দু’। এই পোস্টের বিরুদ্ধে, নারীদের প্রতি অসম্মানের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তাঁরা। জয়জিতের দাবি, তাঁদের অভিযোগ গ্রহণও করা হয়নি। উপরন্তু তাঁদের বিভিন্ন ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

অভিযোগকারী জয়জিৎ স্পষ্ট বলেন, যে কেউ যতই বড় হোক না কেন, ধর্মকে নোংরা ভাষায় গালাগালি করার অধিকার জন্মায় না। কিন্তু কবীর সুমন তা ইচ্ছা করেই করেছিলেন। কারণ তারপরেও নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট তিনি ডিলিট করেননি।

আরও পড়ুন: বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাই নন! ইউনুসকেও ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ ঘোষণার চেষ্টা

এখানেই শেষ নয়। বছর তিনেক আগে এক সাংবাদিককে ফোনে তিনি বলেছিলেন, বাঙালির মাকে ধর্ষণ করি। ওই ঘটনায় এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হননি। যদিও এ বিষয়ে কবীর সুমন বলেন, তিনি নাকি কিছুই জানেন না এ বিষয়ে।

এই মুহূর্তে

আরও পড়ুন