spot_img
Monday, 16 March, 2026
16 March
spot_img
Homeউত্তরবঙ্গPritha Sen: 'জীবন এবং কবিতা পরিপূরক আমার কাছে, জানালেন পৃথা সেন

Pritha Sen: ‘জীবন এবং কবিতা পরিপূরক আমার কাছে, জানালেন পৃথা সেন

তার কবিতা ও নাটক তাঁর ভালবাসার জায়গা। বেঁচে থাকার আশ্রয়ভূমি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত; শিলিগুড়ি:

জীবন আমার কাছে সুন্দর। জীবনে আমি যা যা কিছু পেয়েছি  যা কিছু অর্জন করেছি  সব কৃতিত্ব ঈশ্বরের কাছে। হ্যাঁ পৃথা সেনের  জীবনের দৃষ্টিভঙ্গি ঠিক এরকমই। তার কবিতা ও নাটক তাঁর ভালবাসার জায়গা। বেঁচে থাকার আশ্রয়ভূমি। পৃথা সেন জানালেন, “আমি যখন কবিতা পড়ি,  কবিতার সাথে একাত্ম হতে চেষ্টা করি ….আমার ছাত্রীরা আমার বন্ধু, আমার আপনজন। পৃথা সেন জানালেন , ‘জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করে চলতে চাই সবসময়…..জীবন মানে তো শুধু গতানুগতিক যাপন নয়…জীবন উদযাপন করতে হয়…. আমি বিশ্বাস করি, একটা দিন ঈশ্বরের থেকে এক বিরাট প্রাপ্তি….জীবনের অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাওয়া।” রবিঠাকুরের ‘বোঝাপড়া’ কবিতাটি আমাকে অনুপ্রাণিত করে ভীষণভাবে।

আরও পড়ুন: মহিলার চালে নিঃস্ব প্রভাবশালী ব্যবসায়ী; ২০ মিনিটে ২০ কোটির সোনা-হিরে লুঠ!

আমার মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়াই করছে, তাকে এবং আমার ছাত্রীদের আমি এমনভাবেই জীবনকে চেনাতে চেষ্টা করি। কেউ আমার থেকে কিছু পেয়ে যদি জীবনে সফল হয়, একজন শিক্ষিকা হিসেবে এর চাইতে আনন্দের আর  কিছুই হতে পারে না ” বক্তব্য পৃথা সেনের । তিনি জানালেন বর্তমান সমাজে এত ব্যস্ততার মধ্য  আমি আমার কবিতাকে বাঁচিয়ে রেখেছি আমার মনের অন্তর থেকে। তিনি সোম থেকে শনিবার স্কুল, নিজের ইউটিউব চ্যানেল , কবিতার ক্লাস, এছাড়া সংসার ও দায়দায়িত্ব, অনেক ধরনের সামাজিক কাজকর্মের সাথেও জড়িত তিনি। মানুষের পাশে দাঁড়ানোটা আমার একটা নেশা, তবে তার জন্য আমি ছবি তুলে  দেখানো একেবারেই পছন্দ করি না। “সেবা করো নীরবে এবং মন থেকে ভালবেসে”।

আরও পড়ুন: ফুটপাত দখল করে রাখলে দিতে হবে কড়া জরিমানা নির্দেশিকা পূরসভার

এটাই আমার দৃষ্টিভঙ্গি জানালেন পৃথা সেন। বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু থেকে সরে আসতে হয় কখনও খুই ক্লান্ত বোধ করি, তবুও তার মধ্য থেকে চেষ্টা করি জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে।” পৃথা সেন কখনো হার মানেননি, জীবন যুদ্ধে সবসময় এগিয়ে যেতে শিখেছেন ।তিনি বলেন, “ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি চলতে চাই, অবশ্যই বর্তমানে পা রেখে”। আমার কাছে বর্তমান এবং ভবিষ্যৎ  দুটোই মূল্যবান, জানালেন পৃথা সেন। এভেইেই নিজের কাজ, পরিবার, কর্মজীবন,প্রিয়জন, সামাজিক দায়বদ্ধতা, কবিতা ও আমার বাচিক শিক্ষাকেন্দ্র “কলাঙ্গন”… এই সবটুকু নিয়ে আগামীদিনগুলো কাটিয়ে দিতে চাই।”

এই মুহূর্তে

আরও পড়ুন