spot_img
Wednesday, 4 March, 2026
4 March
spot_img
Homeদক্ষিণবঙ্গDVC: প্লাবন হাওড়া-হুগলিতে! জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC

DVC: প্লাবন হাওড়া-হুগলিতে! জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC

মাইথন ও পাঞ্চেত সংলগ্ন এলাকায় মেঘভাঙা বৃষ্টি কারণে বাড়তি জল জমেছে দুর্গাপুরে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যজুড়ে দানা বাঁধছে ‘জলাতঙ্ক’। তবে রোগ নয়। এটা আসলে বন্যার ভয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাথায় পাক খাচ্ছে নিম্নচাপ। যার জেরে লাগাতর বৃষ্টি। মঙ্গলবার মধ্যরাত থেকে ভিজছে গোটা দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে, একে নিম্নচাপ তার সঙ্গে আবার দোসর হয়েছে মৌসুমী অক্ষরেখাও। সব মিলিয়ে জেরবার অবস্থা।

আরও পড়ুন: চারপাশ ধোঁয়া-ধোঁয়া, কোথাও আবার হাঁটুজল

তার মধ্যেই আবার গোদের উপর বিষফোঁড়া হয়েছে ডিভিসি। দানা বাঁধছে প্লাবনের আশঙ্কা। DVC সূত্রে জানা গিয়েছে, অতিবৃষ্টির কারণে ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে ৪৬ হাজার কিউসেক জল ছেড়েছে তারা। মাইথন ও পাঞ্চেত থেকেও ছাড়াও হচ্ছে ৪০ হাজার কিউসেক জল। যার জেরে দক্ষিণবঙ্গজুড়ে বাড়ছে প্লাবনের আশঙ্কা।

স্থানীয় সূত্রে খবর, গতকাল পর্যন্ত বৃষ্টির দাপটে দুর্গাপুর ব্যারেজ থেকে ৪০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। কিন্তু মাইথন ও পাঞ্চেত সংলগ্ন এলাকায় মেঘভাঙা বৃষ্টি কারণে বাড়তি জল জমেছে দুর্গাপুরে। যার জেরে আরও ৬ হাজার কিউসেক জল ছাড়তে শুরু করেছে ডিভিসি।

আরও পড়ুন: মঙ্গলে কোনও অমঙ্গল, শুক্লা ত্রয়োদশীতে সারাদিন ব্রহ্মা যোগ, ভাগ্যে চমক লাগবে

বরাবরই ডিভিসির এই জলছাড়ার প্রবণতার মাশুল গুনেছে হাওড়া-হুগলি জেলার বাসিন্দারা। ভেসে গিয়েছে চারপাশ। নষ্ট হয়েছে ফসল। ডিভিসির বিরুদ্ধে খড়্গহস্তে আসরে নামতে দেখা গিয়েছে রাজ্য সরকারকেও। রবিবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তেই ফের হাজার হাজার কিউসেক জল ছাড়তেই শুরু করেছে দামোদার ভ্য়ালি কর্পোরেশন। এখনও এর পরিণাম টের না পাওয়া গেলেও ভয় যে একটা রয়েছে, সেই নিয়ে কোনও সন্দেহই নেই।

এই মুহূর্তে

আরও পড়ুন