ফের ভূমিকম্প। এক সপ্তাহ যেতে না যেতেই ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স।
আরও পড়ুনঃ ২৬-এর ভোটে কি প্রার্থী তৃণমূলের ‘সেনাপতি’! নভেম্বরের গোড়াতেই রাস্তায় নামছে শাসকদল
গত ১০ অক্টোবর ফিলিপিন্সে ৭.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল, এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে এবারের ভূমিকম্পও জোরাল মাত্রার হওয়ায় বেশ ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর স্থানীয় সময়ে সকাল ৭টা ৩ মিনিট নাগাদ (ভারতীয় সময়ে ভোর ৪টে ৩৩ মিনিট) ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
আরও পড়ুনঃ হাজার হাত কালী! বাংলার ব্যতিক্রমী এক ব্যতিক্রমী কালীমূর্তি
সুনামির সতর্কতা জারি না করা হলেও, উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে আসতে নির্দেশ দিয়েছে প্রশাসন। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আজ স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে। জোরাল ভূমিকম্পের পর একাধিক আফটার শক হতে পারে বলেই আশঙ্কা।
গত সপ্তাহেই ৭.৫ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল ফিলিপিন্সের মিন্দানাও প্রদেশে। সেই ভূমিকম্পে স্কুল-হাসপাতাল থেকে ঘরবাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। জারি করা হয়েছিল সুনামির সতর্কতাও।









