Friday, 17 April, 2026
17 April
Homeউত্তরবঙ্গDarjeeling: বুধবার লালকুঠিতে কুমার ছেত্রীর বাড়িতে ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী, আজ আগুনে পুড়ে...

Darjeeling: বুধবার লালকুঠিতে কুমার ছেত্রীর বাড়িতে ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী, আজ আগুনে পুড়ে ছাই সেই বাড়ি

গত বুধবার মমতা গিয়েছিলেন দার্জিলিংয়ে লালকুঠিতে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

গত বুধবার দার্জিলিংয়ের লালকুঠিতে স্থানীয় বাসিন্দা কুমার ছেত্রীর বাড়িতে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ দ্যা বার্ণিং ট্রেন! ধনতেরাসের সকালেই গরিব রথ ট্রেনে মারাত্মক কাণ্ড

আজ শনিবার আগুনে পুড়ে ছাই হল সেই বাড়ি। তবে হতাহতের কোনও খবর নেই।

স্থানীয় সূত্রের খবর, শনিবার লালকুঠির বাসিন্দা কুমার ছেত্রীর বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের।

আরও পড়ুনঃ বিমান ওঠানামা আপাতত বন্ধ, নামল ৩ বাহিনী, বিধ্বংসী আগুন ঢাকা বিমানবন্দরে; কলকাতায় নামতে পারে বহু ফ্লাইট

প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বৃষ্টি-ধসে ব্যাপক ক্ষতি হয়েছে উত্তরবঙ্গে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং জেলা দুর্যোগের কবলে পড়েছে। প্রথমদফার পরিদর্শন শেষে কলকাতায় ফেরার চারদিনের মাথায় ফের উত্তরবঙ্গে আসেন মমতা। সোমবার ত্রাণ বণ্টন সহ দুর্যোগ পরবর্তী পরিস্থিতি তদারকি করতে বামনাডাঙ্গায় পৌঁছান তিনি। পরবর্তী দিনগুলিতে সুখিয়াপোখরি, মিরিক পরিদর্শন করেন। গত বুধবার মমতা গিয়েছিলেন দার্জিলিংয়ে লালকুঠিতে। সেখানে প্রশাসনিক বৈঠক করেন। গিয়েছিলেন কুমারের বাড়িতেও।

এই মুহূর্তে

আরও পড়ুন