spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
HomeকলকাতাRicha Ghosh: ৩৪ লক্ষ টাকা, 'বঙ্গভূষণ' তুলে দেওয়া হল বিশ্বকাপ জয়ী রিচার...

Richa Ghosh: ৩৪ লক্ষ টাকা, ‘বঙ্গভূষণ’ তুলে দেওয়া হল বিশ্বকাপ জয়ী রিচার হাতে; ইডেনে রাজ্য-সিএবি’র বিরাট সংবর্ধনা

সিএবি-র তরফ থেকে রিচার হাতে এদিন তুলে দেওয়া সোনার ব্যাট-বল। পাশাপাশি দেওয়া হয় ৩৪ লক্ষ টাকা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে শনিবার সিএবি-র তরফ থেকে ইডেন গার্ডেন্সে সংবর্ধনা দেওয়া হল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক ঝুলন গোস্বামী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল! বিপাকে যাত্রীরা

গোটা বাংলায় বিশ্বকাপের একমাত্র সোনার মেডেল শিলিগুড়ির এই বাঙালি মেয়ের বাড়িতেই রয়েছে। তাই তাঁকে নিয়ে উন্মাদনা স্বাভাবিকভাবেই তুঙ্গে। পূর্ব ঘোষণা অনুযায়ী, সিএবি-র তরফ থেকে রিচার হাতে এদিন তুলে দেওয়া সোনার ব্যাট-বল। পাশাপাশি দেওয়া হয় ৩৪ লক্ষ টাকা।

কিন্তু হঠাৎ ৩৪-ই কেন? বিশ্বকাপ ফাইনালে ঠিক ৩৪ রানই করেছিলেন রিচা। বলাই বাহুল্য, ওই ম্যাচ বা গোটা বিশ্বকাপে ভারতীয় দলে রিচার অবদান অনস্বীকার্য।

প্রসঙ্গত, বিশ্বকাপে সব চেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ধারে কাছেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জাগায় পৌঁছে দিয়েছেন। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে চেয়েই এই সিদ্ধান্ত সিএবি-র।

আরও পড়ুনঃ সোনাঝুরির হাট কি অন্য জায়গায় সরে যাচ্ছে! স্পষ্ট বার্তা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার

শুক্রবার বিশ্বজয় করে ঘরে ফেরেন শিলিগুড়ির রিচা ঘোষ (Richa Ghosh)। শুক্রবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামার পর থেকেই শুরু হয়ে যায় সংবর্ধনার পর্ব। লাল গালিচায় পা রেখে, জাতীয় পতাকায় মোড়া হুডখোলা গাড়িতে চেপে শহরে ফিরলেন বিশ্বজয়ী রিচা। তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং মেয়র গৌতম দেব।

রিচার জন্য পুরো শহর সাজানো হয়েছিল। হোর্ডিং, ব্যানারে ছেয়ে গেছিল রাস্তা। দিল্লি থেকে বাগডোগরায় নামতেই সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়। মাঝে মাঝে থামতেও হয় তাঁকে। কারণ বিশ্বকাপজয়ী মেয়ের জন্য বিভিন্ন ক্লাব ও সংগঠন নিজেদের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করেছিল। এরপর তাঁকে সোজা সুভাষপল্লির বাড়িতে পৌঁছে দেন মেয়র গৌতম।

এই মুহূর্তে

আরও পড়ুন