spot_img
Monday, 16 March, 2026
16 March
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: বাজেয়াপ্ত ৩২ কেজি গাঁজা, গ্রেপ্তার ১; সবজির বস্তার আড়ালে মাদক পাচার

Siliguri: বাজেয়াপ্ত ৩২ কেজি গাঁজা, গ্রেপ্তার ১; সবজির বস্তার আড়ালে মাদক পাচার

ধৃতের নাম শশী কাউর। বাড়ি শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে ৩২ কেজি গাঁজা সহ এক তরুণকে গ্রেপ্তার করল প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতের নাম শশী কাউর। বাড়ি শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডে।

আরও পড়ুনঃ সকালে SIR ক্যাম্পে সাংসদ রাজু বিস্তা, বিপ্লব দেবরা; রয়েছেন বিধায়ক শঙ্কর, উত্তরে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে শুভেন্দু-বনসাল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে শিলিগুড়ি জংশন এলাকায় ওই তরুণ দু’টি বস্তা নিয়ে বাস ধরার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। এই খবর পৌঁছতেই ঘটনাস্থলে হাজির হয় প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ। এরপরই সন্দেহভাজন তরুণকে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রথমে ওই তরুণ জানায়, বস্তার ভেতরে সবজি রয়েছে। আর সেই সবজি নিয়ে যাওয়া হচ্ছে পাশের জেলায়।

আরও পড়ুনঃ মর্মান্তিক ঘটনা শিলিগুড়িতে! ট্রেনের ধাক্কা’য় যুবকের মৃত্যু

তবে পুলিশের সন্দেহ হতেই তল্লাশি চালানো হয়। এরপরই দেখা যায়, বস্তার উপরের দিকে সবজি থাকলেও ভেতরে রয়েছে প্যাকেটবন্দি গাঁজা। মোট পাঁচটি প্যাকেট থেকে প্রায় ৩২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে সঙ্গে তরুণকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত তরুণ জানিয়েছে, কোচবিহার থেকে গাঁজা এনে শিলিগুড়িতে মজুত করত সে। আর সেই গাঁজাই আশপাশের জেলা ও কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করবে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন