spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: দীপু দাসের পরে খোকন দাস! পদ্মাপারে ফের বলি আরেক সংখ্যালঘু নাগরিক

Bangladesh: দীপু দাসের পরে খোকন দাস! পদ্মাপারে ফের বলি আরেক সংখ্যালঘু নাগরিক

হল না শেষরক্ষা৷ চারদিনের লড়াই শেষে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বছর পঞ্চাশের খোকন৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দীপু দাসের পরে খোকন দাস৷ পড়শি বাংলাদেশে ফের বলি সে দেশের আরেক সংখ্যালঘু নাগরিক৷ উন্মত্ত জনতা তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার পরে প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন৷ তারপর গুরুতর বার্ন ইনজুরি নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে৷ হল না শেষরক্ষা৷ চারদিনের লড়াই শেষে আজ শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বছর পঞ্চাশের খোকন৷

আরও পড়ুনঃ বাংলাদেশে ঘুরে গেল খেলা! BNP-তে বিরাট পরিবর্তন

গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের শরিয়তপুর জেলার তিলোই গ্রামে তাঁকে মারধর, কোপানোর পরে গায়ে আগুন লাগিয়ে দেয় স্থানীয় উন্মত্ত জনতা৷ খোকন স্থানীয় এলাকায় একটি ওষুধের দোকান চালাতেন৷

গত ৩১ ডিসেম্বর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি৷ পথে তাঁকে ঘিরে ধরে একদল লোক৷ চলে বেধড়ক মারধর, ধারাল অস্ত্র দিয়ে কোপানে হয়৷ তারপর গায়ে লাগিয়ে দেওয়া হয় আগুন৷ হামলার পরে অভিযুক্তেরা পালিয়ে যায়৷

আরও পড়ুনঃ পর্যটন শহরে নজিরবিহীন প্রতিবাদ! শিলিগুড়িজুড়ে ‘বয়কট বাংলাদেশ’

প্রাথমিক ভাবে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছিলেন খোকন৷ তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজে৷

খোকন দাসের স্ত্রী সীমা দাস জানিয়েছেন, তাঁর স্বামী দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন৷ উনি বলেন, ‘‘আমি জানি না কারা এটা করেছে৷ আমরা বিচার চাই৷ আমার স্বামী সাদাসিধে মানুষ ছিলেন৷ কারও কোনও ক্ষতি করেননি৷’’

এই মুহূর্তে

আরও পড়ুন