spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
HomeকলকাতাKolkoata Book Fair 2026: "হারিয়ে যাওয়া সবুজ-মেরুন মোহনবাগানের পাগল ছেলে রাজুল"! বইপ্রেমীদের...

Kolkoata Book Fair 2026: “হারিয়ে যাওয়া সবুজ-মেরুন মোহনবাগানের পাগল ছেলে রাজুল”! বইপ্রেমীদের ভিড়ে উস্কে দেওয়া স্মৃতি

উপস্থিত ছিলেন দলের প্রাক্তন তারকা দীপেন্দু বিশ্বাস ও আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবজিৎ মুখার্জি, কলকাতা:

সোমবার, ২৬ জানুয়ারি, গোটা দেশজুড়ে উড়েছে জাতীয় পতাকা সাধারণতন্ত্র দিবস উপলক্ষে। রাজনীতিবিদ থেকে শুরু করে অভিনয় ও ক্রীড়া জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিই এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পাড়ায় পাড়ায় বন্দেমাতরম, জন গণ মন থেকে শুরু করে একাধিক দেশাত্মবোধক গান চালানো হয়েছে।

আরও পড়ুনঃ নেই ঠান্ডার শিরশিরানি! শীত কার্যত গায়েব, বঙ্গে পারদ চড়ার পূর্বাভাস

তবে এই সবকিছুর মাঝেও বইপ্রেমীদের ভিড় দেখা গিয়েছে বইমেলায়। বলা ভালো, রীতিমতো উপচে পড়া ভিড় ছিল। ছোট থেকে বড়, নিজেদের পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সেখানে উপস্থিত হন বই কিনতে।

শুধু পশ্চিমবঙ্গ থেকেই নয়, ভিনরাজ্য থেকেও বহু মানুষ বইমেলায় এসেছিলেন। এমনকি বিদেশীদের ভিড়ও এদিন ছিল দেখার মতো। স্টলগুলিতেও এদিন দেখা যায় বইপ্রেমীদের লাইন।

আরও পড়ুনঃ বাংলায় শুরু ভোট-যুদ্ধ, সম্মুখসমরে TMC-BJP, জেন জি আর সোশাল মিডিয়ার যুগে কতটা প্রভাব ফেলে যাত্রা? CPM কিছুটা এগলেও পিছিয়ে বামশরিকরা

তবে বইমেলা থেকে এদিন ফের উস্কে দেওয়া হল বাংলা ও জাতীয় ফুটবলের অন্যতম জনপ্রিয় ক্লাব মোহনবাগানের সবচেয়ে বড় সমর্থক, সেই ছোট্ট রাজুলের স্মৃতি।

আইএফএর তরফ থেকে স্টল দেওয়া হয় মেলায়। ২৮০ নম্বর স্টল তাদের। সেখানে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন তারকা দীপেন্দু বিশ্বাস ও আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তাঁরা রাজুলকে র‍্যাগিং করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার তীব্র নিন্দা করেন এবং দুঃখও প্রকাশ করেন। উপস্থিত ছিলেন রাজুলের মা-বাবাও। তাঁরাও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের লেখা বই ‘ময়দানের গালগপ্প’এ  দেওয়া রাজুলকে নিয়ে সেই বিশেষ অধ্যায়টি দেখান।

এই মুহূর্তে

আরও পড়ুন