কলকাতার ফুচকা, যা ভারতের অন্যান্য স্থানে পানিপুরি নামে পরিচিত, সারা শহরের খাবারের জন্য একটি অবিচ্ছেদ্য অংশ। ফুচকার টক-মিষ্টি স্বাদ, সুগন্ধি জল, আর পুর সকলের মন কেড়ে নেয়। কলকাতার বেশ কিছু বিখ্যাত ফুচকা স্টল রয়েছে, যেখানে একবার গেলে বারবার যেতে মন চায়। আসুন জেনে নেওয়া যাক কলকাতার সেরা দশ ফুচকা স্টল সম্পর্কে।
আরও পড়ুনঃ দলের মধ্যেই বিরক্তি সেলিম–হুমায়ুন বৈঠক ঘিরে! দিশেহারা ‘শূন্য’ ‘তৃতীয় পথ’-এর খোঁজে সিপিএম?
রাজেন্দ্র ফুচকা: দক্ষিণ কলকাতার দক্ষিণাপনের সামনে রাজেন্দ্রর ফুচকার স্বাদ অতুলনীয়। তাঁর দোকানে জল ফুচকা, দই ফুচকা, মিঠা পানি ফুচকা এবং বিশেষ আলুর দম ফুচকা পাওয়া যায়। আলুর দম কিনতেও দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসেন।
রাম গুপ্তার ফুচকা: ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে রাম গুপ্তার ফুচকার স্বাদ অতুলনীয়। তাঁর তৈরি তেঁতুলের জল এবং মশলার অনন্য মিশ্রণে ফুচকার খাট্টা-মিঠা স্বাদে সবার মন ভরে যায়।
উপেন্দ্রের ফুচকা: দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়ার উপেন্দ্রের ফুচকা বিশেষ করে ডায়াবেটিস রোগী ও ডায়েট মেনে চলা ব্যক্তিদের জন্য জনপ্রিয়। এখানে আলুর বদলে কাঁচকলার পুর দিয়ে ফুচকা বানানো হয়।
প্রবেশ ফুচকা: আলিপুরের প্রবেশ ফুচকা বিক্রেতা হিসেবে পরিচিত, বিশেষ করে ১৭ ধরনের ফুচকার জন্য। চকোলেট ফুচকা, ঘুঘনি ফুচকা, এবং সেজওয়ান ফুচকা তাঁর দোকানের প্রধান আকর্ষণ।
আরও পড়ুনঃ র্যাডার থেকে হঠাৎ উধাও! আবার ভেঙে পড়ল বিমান
লেককালীবাড়ির ফুচকা: লেককালীবাড়ির পাশে দুর্গা পণ্ডিতের ফুচকা দই ফুচকা ও আলুর দম ফুচকার জন্য বিখ্যাত।
নানকু রামের ফুচকা: রাসেল পার্কের নানকু রামের ফুচকা হিং ও পুদিনার স্বাদের জন্য অনন্য। তাঁর ফুচকার (Fuchka) আলু মাখার রেসিপি এখনো অজানা।
দিলীপ ঘোষের ফুচকা: দিলীপ ঘোষের ফুচকা বিবেকানন্দ পার্কে তার টকজল ফুচকা, চুরমুর এবং মিঠা চাটনি ফুচকা সবার প্রিয়।
বিজয় প্রকাশের ফুচকা: নিউ আলিপুরের বিজয় প্রকাশের ফুচকা কম দামে বড় ফুচকা দেওয়ার জন্য বিখ্যাত।
পার্ক স্ট্রিটের ফুচকা: পার্ক স্ট্রিটের ম্যাক্স মুলার ভবন সংলগ্ন ফুচকার দোকানে মিন্ট ও পুদিনার জল দিয়ে ফুচকার অভিজ্ঞতা দুর্দান্ত।
বরদান মার্কেটের ফুচকা: বরদান মার্কেটের কৃষ্ণকান্ত শর্মার ফুচকা বাড়িতে বানানো মশলার জন্য পরিচিত।
এই হল কলকাতার সেরা ১০ ফুচকা স্টল যেখানে আপনি খেতে পারেন শহরের সবচেয়ে সুস্বাদু ফুচকা। ফুচকার স্বাদ উপভোগ করতে হলে এগুলো অবশ্যই একবার ঘুরে দেখুন।









