spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: কলকাতার অগ্নি কাণ্ডের আঁচ! WoW momo শিলিগুড়ি বাঘাযতীন পার্ক আউট লেটের...

Siliguri: কলকাতার অগ্নি কাণ্ডের আঁচ! WoW momo শিলিগুড়ি বাঘাযতীন পার্ক আউট লেটের সামনে বিক্ষোভে সিটু

শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকার ওই কোম্পানীর মোমো দোকানে ডেপুটেশন প্রদান করে তারা ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

কলকাতার আনন্দপুরের ভয়াবহ অগ্নিকান্ডের দায় এড়াতে পারে না মোমো কারখানার মালিক | সেই অভিযোগকে সামনে রেখে ওই মোমো কোম্পানীর শিলিগুড়ির আউট লেটের সামনে আজ বিক্ষোভ দেখায় সিটু এর কর্মীরা |

আরও পড়ুনঃ সকলের মন কেড়ে নেয়! কলকাতার সেরা দশ জনপ্রিয় ফুচকা স্টলের ঠিকানা

এদিন বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ দেখান কর্মীরা |

সিটু কর্মী গৌতম ঘোষ অভিযোগ করেন , সংশ্লিষ্ট মোমো কারখানায় কোনও রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না | যা এই দুর্ঘটনার অন্যতম কারণ । তিনি আরও দাবি করেন , দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানার কর্মীদের ন্যায্য বেতন চালু রাখতে হবে যতদিন না সঠিক বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়।

আরও পড়ুনঃ দলের মধ্যেই বিরক্তি সেলিম–হুমায়ুন বৈঠক ঘিরে! দিশেহারা ‘শূন্য’ ‘তৃতীয় পথ’-এর খোঁজে সিপিএম?

এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকার ওই কোম্পানীর মোমো দোকানে ডেপুটেশন প্রদান করে তারা । সিটুর নেতৃত্বরা জানিয়েছে , এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিটি মোমো কারখানার শাখার সামনে আন্দোলনে শামিল হবেন তারা |

তাদের দাবি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটকের অবিলম্বে পদত্যাগ , দুর্ঘটনার জন্য দায়ী কারখানা মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি , মালিকদের দ্রুত গ্রেপ্তার এবং মৃত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ |

এই মুহূর্তে

আরও পড়ুন