spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
HomeকলকাতাKolkata Water-Break: আজ দক্ষিণ–পশ্চিম কলকাতায় জল-বিরতি! গার্ডেনরিচ থেকে বন্ধ হয়ে গেল সরবরাহ

Kolkata Water-Break: আজ দক্ষিণ–পশ্চিম কলকাতায় জল-বিরতি! গার্ডেনরিচ থেকে বন্ধ হয়ে গেল সরবরাহ

গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকার বাসিন্দাদের শনিবার দিনভর জল সংকটে পড়তে হতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতার দক্ষিণ ও পশ্চিমের বিস্তীর্ণ অংশে শনিবার দিনভর ব্যাহত হতে চলেছে পানীয় জল সরবরাহ। গার্ডেনরিচ জলপ্রকল্পে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে জল বন্ধ রাখার সিদ্ধান্ত  নিয়েছে কলকাতা পুরসভা। প্রত্যাশা মতই বন্ধ হয়ে গেল পানীয় জলের সরবরাহ। পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার থেকে আবার স্বাভাবিক হবে জল পরিষেবা।

আরও পড়ুনঃ নয়া নির্দেশ কমিশনের! সাত দিনের মধ্যে শেষ করতে হবে শুনানি

পুরসভা সূত্রে জানানো হয়েছে, ভালভ বসানো, পাইপলাইন সংস্কার ও অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজের জন্য গার্ডেনরিচ থেকে বিশুদ্ধ জল সরবরাহ বন্ধ রাখা হবে। এর ফলে কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লালকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণি, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক-সহ একাধিক পাম্পিং স্টেশনে জল পৌঁছবে না।

এই কারণে গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকার বাসিন্দাদের শনিবার দিনভর জল সংকটে পড়তে হতে পারে। পুরসভা জানিয়েছে, কাজ শেষ হলেই রবিবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হবে জল সরবরাহ।

আরও পড়ুনঃ মাধ্যমিক ২০২৬-এ SIR-এর প্রভাব! ধোঁয়াশায় পর্ষদ

এ দিকে, বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে পানীয় জল নিয়ে আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি, আগামী ২৫ বছর কলকাতায় পানীয় জলের কোনও সঙ্কট হবে না। গার্ডেনরিচ এলাকার ময়লা ডিপোতে একটি নতুন জলপ্রকল্প গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ওই প্রকল্প থেকে প্রতিদিন প্রায় ৪০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন করা সম্ভব হবে বলে জানান মেয়র।

কলকাতায় গগনচুম্বী আবাসনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পানীয় জলের চাহিদাও বাড়ছে। সেই কথা মাথায় রেখেই ভবিষ্যতের প্রয়োজন মেটাতে এই নতুন জলপ্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি পুর প্রশাসনের।

এই মুহূর্তে

আরও পড়ুন