spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
HomeকলকাতাMadhyamik Exam 2026: স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা, আজ সোমবার থেকে শুরু...

Madhyamik Exam 2026: স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা, আজ সোমবার থেকে শুরু মাধ্যমিক; জেনে নিন জরুরি কিছু তথ্য

কোনও ভুল হলে তার দায় সম্পূর্ণভাবে পরীক্ষার্থীর উপরই বর্তাবে বলে জানানো হয়েছে ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ সোমবার ২ ফেব্রুয়ারি জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী৷ পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত। এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৪২৬৭৩৩ ছাত্রীদের সংখ্যা ৫৪৪৬০৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০৷ গত বছরের চেয়ে প্রায় দু লক্ষ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা৷ এমনটাই জানিয়েছে মাধ্যমিক বোর্ড৷

স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে গিয়ে পাঠ্যবইয়ের বাইরেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় না-রাখলে বড় বিপদে পড়তে হতে পারে । কারণ মধ্যশিক্ষা পর্ষদের জারি করা নির্দেশিকা অমান্য হলে পরীক্ষা বাতিল পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে ।

আরও পড়ুনঃ নেভার আগে দপ করে ‘জ্বলে’ উঠল শীত! শীতের শেষ ইনিংসে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া

পরীক্ষা কেন্দ্রে কী নিয়ে যাবেন

পর্ষদের নির্দেশ অনুযায়ী, পড়ুয়াদের পরীক্ষা কক্ষে ঢোকার সময় অবশ্যই আসল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে । এই দুই নথি ছাড়া কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না । সমস্ত কিছু নিতে হবে স্বচ্ছ ফাইলের ভিতরে । জলের বোতলও স্বচ্ছ নিয়ে যেতে হবে ।

পরীক্ষা কেন্দ্রে কী নিয়ে যাবেন না

নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে পর্ষদ । পরীক্ষাকেন্দ্রের ভিতরে অভিভাবকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ । পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনও নিয়ে যাওয়া যাবে না । কারও কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল হতে পারে । একই সঙ্গে স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর বা যে কোনও ধরনের বৈদ্যুতিন যন্ত্র নিয়েও পরীক্ষা কক্ষে প্রবেশ করা যাবে না ।

পরীক্ষাকক্ষে ঢোকার সময়

পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল 11টা থেকে । 10টা 45 মিনিটে দেওয়া হবে প্রশ্নপত্র । পরীক্ষা শেষ হবে দুপুর 2টোয় । তার আগে কোনও অবস্থাতেই প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকক্ষ ত্যাগ করা যাবে না ।

পরীক্ষার্থী কেন্দ্রের সংখ্যা

এ বছর রাজ্য জুড়ে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিতে যাবে মোট 9 লক্ষ 71 হাজার 340 জন পড়ুয়া । এর মধ্যে ছাত্রের সংখ্যা 4 লক্ষ 26 হাজার 733 জন ৷ ছাত্রী 5 লক্ষ 44 হাজার 606 জন এবং একজন রূপান্তরকামী পরীক্ষার্থী রয়েছেন । গত বছরের তুলনায় এ বার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে । মোট 2682টি পরীক্ষাকেন্দ্র বাছাই করা হয়েছে । তার মধ্যে মূল পরীক্ষাকেন্দ্র রয়েছে 945টি এবং উপ-কেন্দ্র 1737টি ।

আরও পড়ুনঃ অবাধে চলল বোমা-গুলি, এলাকায় উত্তেজনা! তৃণমূল জামানায় গুলশন কলোনির ছায়া এবার ঢাকুরিয়ায়

নকল করলেই কড়া ব্যবস্থা

মধ্যশিক্ষা পর্যদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নকল করতে গিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে । পরীক্ষার খাতায় নির্ধারিত স্থানে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লেখা বাধ্যতামূলক । কোনও ভুল হলে তার দায় সম্পূর্ণভাবে পরীক্ষার্থীর উপরই বর্তাবে বলে জানানো হয়েছে ।

হেল্পলাইন কন্ট্রোল রুম

পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 24 ঘণ্টা হেল্পলাইন ও সেন্ট্রাল কন্ট্রোল রুম চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ । কলকাতার সেন্ট্রাল কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে 033-2321-3813, 033-2359-2277 ও 033-2337-2282 নম্বরে । এছাড়াও কলকাতার আঞ্চলিক অফিসে 033-2321-3811, বর্ধমান আঞ্চলিক অফিসে 034-2266-2377, মেদিনীপুরে 032-2227-5524 এবং উত্তরবঙ্গে 035-3299-9677 নম্বরে যোগাযোগ করা যাবে ।

জরুরি পরিস্থিতিতে আরও তিনটি বিশেষ নম্বর দেওয়া হয়েছে ৷ সেগুলি হল-033-2321-3089, 033-2321-3816 ও 033-2321-3216 । এই নম্বরগুলিতে পর্ষদের সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে । পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা প্রয়োজন অনুযায়ী এই নম্বরগুলিতে ফোন করে পরীক্ষা সংক্রান্ত সমস্ত সহযোগিতা পাবেন বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ।

এই মুহূর্তে

আরও পড়ুন