Wednesday, 25 March, 2026
25 March
Homeদক্ষিণবঙ্গBankura: মা সারদার মাটিতে এ কি কাণ্ড! তালা পড়ল হোটেলে; বাঁকুড়ার একের...

Bankura: মা সারদার মাটিতে এ কি কাণ্ড! তালা পড়ল হোটেলে; বাঁকুড়ার একের পর এক হোটেলে পুলিশ হানা দিতেই পর্দাফাঁস

প্রমাণ হাতেনাতে মেলায় পরপর ৩ টি হোটেল সিল করে দেয় পুলিশ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্যকান্ত চৌধুরী, বাঁকুড়াঃ

বাঁকুড়ায় একের পর এক হোটেলে হানা পুলিশের৷ বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে অভিযান চালালো পুলিশ। একের পর এক হোটেলে হানা দিয়ে মধুচক্র চালানোর প্রমাণ হাতেনাতে মেলায় পরপর ৩ টি হোটেল সিল করে দেয় পুলিশ।

আরও পড়ুনঃ মারাত্মক অভিযোগ! উঠছে একাধিক প্রশ্ন; হতবাক নেটপাড়া

হোটেলগুলি থেকে ৭ জন মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হোটেলগুলির মালিক, ম্যানেজার, কর্মী ও এক আবাসিক মিলিয়ে মোট ৬ জনকে।

বাঁকুড়ার পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত জয়রামবাটিতে সম্প্রতি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। এরমধ্যে বেশ কিছু হোটেল ও লজে নিয়মিত চুটিয়ে চলছে মধুচক্র এমন খবর পুলিশের কাছে আসে। বাঁকুড়া জেলা পুলিশ ৩ টি দলে ভাগ হয়ে জেলা পুলিশ হানা দেয় জয়রামবাটির তিনটি বেসরকারি হোটেলে।

আরও পড়ুনঃ কাঁপল ভূস্বর্গ, মাত্রা ছিল ৪.৬; বারামুল্লায় শক্তিশালী ভূমিকম্প

ওই তিনটি হোটেল থেকে ৭ জন মহিলাকে উদ্ধার করা হয়। মধুচক্র চালানোর হাতেনাতে প্রমাণ মেলায় হোটেলগুলির মালিক, ম্যানেজার, কর্মচারী ও এক আবাসিক-সহ মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে ১৪ দিন পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ।

পাশাপাশি উদ্ধার হওয়া মহিলাদের আদালতে গোপন জবানবন্দি নেওয়ার আবেদনও জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন