Tuesday, 24 March, 2026
24 March
Homeআন্তর্জাতিক নিউজOffice Life: কর্মীদের চাপ কমাতে অফিসে ৩০ মিনিটের বিরতি চালু করল এই...

Office Life: কর্মীদের চাপ কমাতে অফিসে ৩০ মিনিটের বিরতি চালু করল এই সংস্থা; কিন্তু কি সেই বিরতি?

এই বিরতি পাওয়ার পর কর্মীরা আরও শান্ত, মনোযোগী এবং সৃজনশীল হয়েছেন। কাজের প্রতি একাগ্রতা বেড়েছে চোখে পড়ার মতো।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অফিসে কাজের ফাঁকে চা-কফি বা হালকা আড্ডা এই বিরতি কর্মীদের স্ট্রেস কমাতে চিরাচরিত উপায়। কিন্তু স্পেনের বার্সেলোনা শহরের বিনোদন জগতের সঙ্গে যুক্ত এক সংস্থা এই ধারণাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। কর্মীদের মানসিক চাপ কমাতে এবং কাজের গতি বাড়াতে তারা চালু করেছে নিয়মিত ৩০ মিনিটের ‘হস্তমৈথুন বিরতি’ শুনতে অবাক লাগলেও, সিদ্ধান্তটি বাস্তব এবং বহুদিন ধরেই কার্যকর।

আরও পড়ুনঃ মা সারদার মাটিতে এ কি কাণ্ড! তালা পড়ল হোটেলে; বাঁকুড়ার একের পর এক হোটেলে পুলিশ হানা দিতেই পর্দাফাঁস

এই অভিনব উদ্যোগের শুরু হয়েছিল কোভিড মহামারির সময়। সংবাদমাধ্যম দ্য নিউজ মুভমেন্ট-এর তথ্য অনুযায়ী, ২০২১ সালের মে মাস নাগাদ প্রথম এই বিশেষ বিরতি চালু হয়, যা আজও অব্যাহত। সংস্থার কর্ণধার, প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পের পরিচিত নাম এরিকা লাস্ট, লক্ষ্য করেছিলেন লকডাউন ও অনিশ্চয়তার মধ্যে কর্মীদের মানসিক চাপ, উদ্বেগ এবং মনোযোগের ঘাটতি ক্রমশ বেড়ে চলেছে। ফলস্বরূপ উৎপাদনশীলতাও কমছে।

সমাধানের খোঁজে দীর্ঘ ভাবনাচিন্তার পরই আসে এই ‘বিরতি’-র ভাবনা। পরিকল্পনা অনুযায়ী অফিসের একটি আলাদা ঘরকে সাজানো হয় বিশেষ ‘মাস্টারবেশন স্টেশন হিসেবে যেখানে কর্মীরা নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরে এই বিরতি নিতে পারেন। উদ্দেশ্য একটাই চাপমুক্ত মন নিয়ে কাজে ফেরা।

আরও পড়ুনঃ পরীক্ষার প্রথম দিনেই বিপত্তি; গাড়িতে প্রশ্নপত্র আর পুলিশ!

এরিকা লাস্টের দাবি, এই সিদ্ধান্তের ফল মিলেছে শতভাগ। নিয়মিত এই বিরতি পাওয়ার পর কর্মীরা আরও শান্ত, মনোযোগী এবং সৃজনশীল হয়েছেন। কাজের প্রতি একাগ্রতা বেড়েছে চোখে পড়ার মতো। এমনকি এই উদ্যোগের কথা জানার পর একাধিক সেক্স-টয় প্রস্তুতকারী সংস্থা তাদের পণ্য দিয়ে সহযোগিতার প্রস্তাবও দিয়েছে বলে খবর।

২০০৫ সালে প্রাপ্তবয়স্ক সিনেমার প্রচার ও প্রযোজনার উদ্দেশ্যে সংস্থা শুরু করেছিলেন লাস্ট। তাঁর মতে, এই বিরতি কেবল স্ট্রেস কমানোর জন্য নয় যৌনতা ও হস্তমৈথুন ঘিরে সমাজে যে অকারণ ছুঁৎমার্গ রয়েছে, তা ভাঙারও এক প্রচেষ্টা। তাঁর বিশ্বাস, আত্মসুখ মানসিক সুস্থতা বাড়ানোর পাশাপাশি সৃজনশীলতা ও উৎপাদনশীলতাও বৃদ্ধি করে।

চা-কফির বিরতির বাইরেও যে কর্মীদের সুস্থতার কথা ভাবা যায় বার্সেলোনার এই সংস্থার সিদ্ধান্ত সে কথাই নতুন করে মনে করিয়ে দিল।

এই মুহূর্তে

আরও পড়ুন