রাজ্যে অরাজকতার অভিযোগ। SIR আবহে BLO দের মৃত্য এবং হিয়ারিং সংক্রান্ত হয়রানি । এই জাতীয় অভিযোগ নিয়েই দিল্লি সফরে গিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। সঙ্গে আছেন অভিষেক এবং কল্যাণ বন্দোপাধ্যায়। আর আছেন মৃত BLO দের পরিবার এবং মৃত বলে দাগিয়ে দেওয়া জীবন্ত ভোটাররা। আজ ২ ফেব্রুয়ারী নির্বাচন কমিশনে গিয়ে SIR সংক্রান্ত হয়রানির অভিযোগ জানান মমতা বন্দোপাধ্যায়।
এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জানাতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রস্তাবিত সেই বৈঠক হয়েও হল না। এক ঘণ্টারও বেশি সময় পর নির্বাচন সদন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান। জানালেন, “এরকম মিথ্যাবাদী কমিশন আমি কখনও দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি।” তাঁর অভিযোগ, বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে কমিশন।
আরও পড়ুনঃ রং বদল মমতার! নিউ দিল্লী এক্সপ্রেসে মমতার গায়ে সাদা ছেড়ে গায়ে কালো চাদর
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রস্তাবিত বৈঠকে তাঁরা যোগ দেননি। মমতার অভিযোগ, বৈঠকের আগেই তাঁদের অসম্মান ও অপমান করা হয়েছে।
নির্বাচন সদন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের অসম্মান, অপমান করা হয়েছে।” তাঁর অভিযোগ, কমিশনের বৈঠকে এমন একজনকে উপস্থিত করা হয়েছিল যিনি নির্বাচন কমিশনের কোনও আধিকারিক নন। মমতার প্রশ্ন, “সীমা খন্না কে? উনি নির্বাচন কমিশনের কেউ নন। বিজেপির আইটি সেলের লোক।”
কিন্তু বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েই তিনি বলেন নির্বাচন কমিশনের তরফ থেকে খারাপ ব্যবহার করা হয়েছে। কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। বিজেপি শাসিত রাজ্য গুলিতে SIR র কড়াকড়ি কেন সে বিষয়েও কমিশনের মুখে কুলুপ বলে অভিযোগ করেছেন মমতা। সাংবাদিক সম্মেলনে ভোট বয়কট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা ভোট বয়কট করার মত বোকামির কাজ করব না।
আরও পড়ুনঃ “মঙ্গলে অমঙ্গলের শঙ্কা মমতার”! ব্যাকফুটে আইনজীবী কপিল সিব্বল
আমরা লড়াই করে বাংলা জিতে নেব। আগামীকাল ফের নির্বাচন কমিশন যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আবার আগামীকালই সুপ্রিম কোর্টে ফাইল চুরির এবং ইডির কাজে হস্তক্ষেপ করার মামলার শুনানির দিন। সুতরাং আগামীকাল একদিকে কমিশন অভিযান এবং অন্যদিকে সুপ্রিম শুনানি ঘিরে উত্তেজনা থাকবে তুঙ্গে। তবে মুখ্যমন্ত্রীর অভিযোগ আনুযায়ী নির্বাচন কমিশন সম্পূর্ণ ভাবে বিজেপির তোতাপাখীতে পরিণত হয়েছে এবং তাদের নির্দেশেই সাধারণ মানুষের উপর SIR র নাম করে অত্যাচার চলছে।
তিনি আরও অভিযোগ করেন যে বাংলাকে টার্গেট করেছে বিজেপি এবং বিজেপি চায় না বাংলায় শান্তিপূর্ণ ভোট হোক। তারা চায় রাষ্ট্রপতি শাসন এমনটাই অভিযোগ মমতার। তিনি নির্বাচন কমিশন থেকে বেরিয়ে এসে স্পষ্ট ভাষায় বলেন যে বাংলাকে কোনও ভাবেই তিনি রাষ্ট্রপতি শাসন হতে দেবেন না এবং ভোট বয়কটের মত বোকামির কাজ করবেন না। তিনি বলেন তৃণমূল কংগ্রেসের সেই শক্তি আছে যে তারা নির্বাচনে লড়ে বাংলাকে বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়ে আসবে।









