ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিকাকে সারপ্রাইজ দেবেন বলে তৈরি ছিলেন। তবে তার আগে প্রেমিকাই বিরাট সারপ্রাইজ দিয়ে বসলেন।
আরও পড়ুনঃ আত্মনির্ভর হওয়ার পথে দ্রুত এগোচ্ছে ভারত; আর বাইরে থেকে সবজি ফল আমদানি নয়! জানাল মোদী সরকার
বিয়ের কার্ড ও শাড়ি দেখিয়ে প্রেমিককে রীতিমত চমকে দিলেন ওই তরুণী। সামলাতে না পেরে এরপরই নিজেকে শেষ করে দিলেন ব্যায়ামবীর তরুণ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরুতে।
সূত্রের খবর , মৃতের নাম কিরন।পেশায় জিম প্রশিক্ষক ছিলেন তিনি। ওই তরুণীর সঙ্গে বছর তিনেকের সম্পর্ক ছিল কিরণের। তাই আচমকাই যখন তিনি জানতে পারেন অন্য কাউকে বিয়ে করতে চলেছেন তাঁরই প্রেমিকা, মেনে নিতে পারেননি।
আরও পড়ুনঃ মরণোত্তর চক্ষুদান বাস্তবায়িত করায় পরিবারকে অঙ্গচুরির কেসে গ্রেফতার করল এরাজ্যের পুলিশ..!
এরপর তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে সারপ্রাইজ পান। বিয়ের শাড়ি ও কার্ড হাতে দেখেই অবাক হয়ে যান। এরপর বাড়ি ফিরে নিজেকে ঘরবন্দী করে ফেলেন। তাকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যরাও। অনেকটা সময় সাড়া শব্দ না পেয়ে দরজা ধাক্কা দেয় পরিবারের লোকেরা। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন যুবককে।
এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবককে। নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিরনের পরিবারের সদস্যরা। তাদের দীর্ঘদিনের সম্পর্কের কথা জানতেন পরিবারের সদস্যরা।।তিনি যে প্রেমিকাকে ভ্যালেন্টাইনস ডি উপলক্ষ্যে সারপ্রাইজ দিতেন সেটাও জানত সকলে। এমনকি প্রেমিকার বাড়ির ৫০ লক্ষ টাকার ঋণ শোধ করতেও নাকি অতিষ্ট হয়ে গিয়েছিলেন প্রেমিক। সেসব নিয়েও ঘরে আলোচনা করেছিলেন। তাই প্রেমিকার আঘাতে ছেলের মৃত্যু মানতে নারাজ পরিবার। সেক্ষেত্রে প্রেমিকাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করে তরুণীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।









