spot_img
Wednesday, 11 February, 2026
11 February
spot_img
Homeলাইফ-স্টাইলSix Pack Abs: গোপন ফর্মুলা! মাত্র ৩ মাসে আকর্ষণীয় সিক্স প্যাক অ্যাবস 

Six Pack Abs: গোপন ফর্মুলা! মাত্র ৩ মাসে আকর্ষণীয় সিক্স প্যাক অ্যাবস 

সিক্স প্যাক অসম্ভব নয়। কঠিন পথ কিন্তু বাস্তব।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পর্দায় নায়করা যখন সুগঠিত, দুরন্ত অ্যাবস দেখিয়ে শার্ট খুলে দাঁড়ান, তখন আমাদের মনে ওঠে একটাই প্রশ্ন, “এগুলো কি আদৌ বাস্তব? না কি সবটাই ক্যামেরার কারসাজি? নাকি এর পিছনে রয়েছে সুপার-এক্সক্লুসিভ ট্রেনিং?” সত্যিটা পুরোপুরি না হলেও এর মাঝামাঝি। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই ওঁদের সুবিধা বেশি। কিন্তু না, সিক্স প্যাক অসম্ভব নয়। কঠিন পথ কিন্তু বাস্তব।

প্রশ্ন একটাই, ৩ মাসে কি সিক্স প্যাক পাওয়া যায়? জবাব হল -হ্যাঁ, ৩ মাসে সিক্স প্যাক পাওয়া সম্ভব, কিন্তু শর্তসাপেক্ষ!

আরও পড়ুনঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান, আরও সহজ হচ্ছে সেক্টর ফাইভ থেকে রুবির যাতায়াত

অনেককিছুর উপর নির্ভরশীল এই ব্যাপারটা। তা, কিসের-কিসের ওপর? আপনার ডায়েট, ওয়ার্কআউট, লাইফস্টাইল, আর সবথেকে গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন।

সিক্স প্যাক অ্যাবস অনেকের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের টাইমলাইন সবার জন্য এক নয়। কারও জিন এক্ষেত্রে সাহায্য করে, কারও বডি টাইপ বাধা হয়ে দাঁড়ায়। শুধু হাজারটা ক্রাঞ্চ করলেই অ্যাবস বেরিয়ে আসবে -এই ধারণাটা সবচেয়ে বড় ভুল।

কোন কোন বিষয় ঠিক করে দেবে আপনি সিক্স প্যাক পাবেন কি না?

১. বডি ফ্যাট পার্সেন্টেজ
অ্যাবস লুকিয়ে থাকে ফ্যাটের নিচে।

পুরুষদের ক্ষেত্রে আদর্শ: ১০–১৫%

মহিলাদের ক্ষেত্রে: ১৮–২২%
যাঁদের বডি ফ্যাট বেশি, তাঁদের আগে ফ্যাট কমাতে হবে। তারপরই অ্যাবসের গল্প শুরু।

২. জেনেটিক্স
কারও হজমশক্তি দ্রুত, কারও ধীর। ভাল জেনেটিক কম্বিনেশন থাকলে অ্যাবস তুলনামূলক সহজে আসে, এটাই বাস্তব।

৩. বডি টাইপ

মেসোমর্ফরা তুলনামূলক দ্রুত মাসল বানাতে পারেন

এন্ডোমর্ফদের আগে ফ্যাট ঝরাতে হয়, তারপর মাসল গঠন। তাই নিজের বডি টাইপ জানাটা জরুরি, না হলে প্ল্যানই ভুল হবে।

৪. কনসিসটেন্সি
আজ জিম, কাল বিরতি—এভাবে অ্যাবস হয় না। অর্থাৎ সোজা কথায়, নিয়ম করে রোজ সবকিছু মেনে চলতে হবে।  সিক্স প্যাক মানে শুধু শরীর নয়, লাইফস্টাইল-ডিসিপ্লিন।

সিক্স প্যাক ওয়ার্কআউট: অ্যাবস বানানোর আসল অস্ত্র

কিছু ব্যায়াম সরাসরি আপনার পেটের মাসলের উপরে কাজ করে। এগুলো নিয়মিত না করলে অ্যাবস কেবল স্বপ্নই থাকবে।

কোর এক্সারসাইজ

আপার অ্যাবস: ক্রাঞ্চ

লোয়ার অ্যাবস: হ্যাংগিং লেগ রেইজ, রিভার্স ক্রাঞ্চ

ওব্লিকস: রাশিয়ান টুইস্ট, সাইড প্ল্যাঙ্ক

ফুল কোর: প্ল্যাঙ্ক, অ্যাব রোল-আউট

কম্পাউন্ড মুভমেন্ট (মিড-টর্সো শক্ত করার জন্য)

ডেডলিফট

স্কোয়াট

ওভারহেড প্রেস

প্রগ্রেসিভ ওভারলোড

আরও পড়ুনঃ জ্যোতিষীর নির্দেশ! একবছর ব্রা, প্যান্টি পরবেন না বলিউডের মির্চি গার্ল

আসল কথা হল, একই ওজন, একই রুটিনে আটকে থাকলে ফল আসবে না। লেগ রেইজে ওয়েট, রেজিস্ট্যান্স ব্যান্ড -ইমপ্যাক্ট বাড়াতেই হবে।

ততটাই গুরুত্বপূর্ণ সিক্স প্যাক ডায়েট: অ্যাবস কিন্তু আসলে রান্নাঘরেই তৈরি হয়। ঠাট্টা নয়। এই কথাটা একশো শতাংশ সত্যি।

১. ক্যালোরিক ডেফিসিট: আপনি যত ক্যালোরি খাচ্ছেন, তার থেকে ১০-২০% বেশি বার্ন করতে হবে।

২.ম্যাক্রো ব্যালান্স

প্রোটিন: ডিম, লিন মিট, পনির, হোয়েই প্রোটিন

কমপ্লেক্স কার্ব: ওটস, কুইনোয়া

হেলদি ফ্যাট: পিনাট বাটার, অ্যাভোকাডো

হাইড্রেশন: ঘাম ঝরালে মিনারেলও ঝরে। জল পান করুন, প্রয়োজনে তাতে ইলেক্ট্রোলাইট যোগ করুন।

এই মুহূর্তে

আরও পড়ুন