spot_img
Thursday, 12 February, 2026
12 February
spot_img
Homeদক্ষিণবঙ্গBankura: থর্ থর্ করে কাঁপছে ছাত্রী, চোখমুখ উল্টে যাচ্ছে! HS পরীক্ষার প্রথম...

Bankura: থর্ থর্ করে কাঁপছে ছাত্রী, চোখমুখ উল্টে যাচ্ছে! HS পরীক্ষার প্রথম দিনেই বাঁকুড়া টাউন গার্লস স্কুলে প্রথম দিনেই বিপত্তি

বিষয়টি পরীক্ষকের নজরে আসতেই তড়িঘড়ি শিক্ষা দফতরে জানানো হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্যকান্ত চৌধুরী, বাঁকুড়াঃ

খাতা-প্রশ্নপত্র সবই দেওয়া হয়ে গিয়েছিল। অন্যান্য ছাত্রীরা লেখাও শুরু করে দেয়। কিন্তু ওই ছাত্রীকে দেখে কেমন যেন মনে হয়েছিল পরীক্ষকের। কাছে যেতেই পরীক্ষক দেখেন, থর্ থর্ করে কাঁপছে ছাত্রী। চোখমুখ উল্টে যাচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ঘটল বিপত্তি। পরীক্ষা শুরু হতেই বাঁকুড়া টাউন গার্লস স্কুলের এক পরীক্ষার্থী পরীক্ষার হলে হঠাৎ কাঁপতে শুরু করে। পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলে। তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ সাধারণ খেটে খাওয়া মানুষের শিল্প ধর্মঘট নিয়ে নেই মাথা ব্যাথা; চটকল, ব্যাঙ্ক বাদ দিয়ে কার্যত মুখ থুবড়ে পড়ল আজকের ধর্মঘট

আজ উচ্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা ছিল। অন্যান্য পরীক্ষার্থীর মতোই এদিন বাঁকুড়া হিন্দু হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী রিম্পা নন্দী হাজির হয় নিজের পরীক্ষাকেন্দ্র টাউন গার্লস স্কুলে।

পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ পরীক্ষার হলে অস্বাভাবিক রকমের কাঁপুনি শুরু হয় ওই পরীক্ষার্থীর।

আরও পড়ুনঃ হাত-পা মুড়িয়ে বাঁধা, টুপটুপ করে পড়ছিল রক্ত! ভোটের মাঝেই উত্তেজনা! মৌলভীবাজারে হিন্দু চা শ্রমিককে কুপিয়ে হত্যা

বিষয়টি পরীক্ষকের নজরে আসতেই তড়িঘড়ি শিক্ষা দফতরে জানানো হয়।

ওই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। সেখানেই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার সমস্ত ব্যবস্থা করে শিক্ষা দফতর। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি।

এই মুহূর্তে

আরও পড়ুন