spot_img
Sunday, 15 February, 2026
15 February
spot_img
Homeআন্তর্জাতিক নিউজNu-York: বিএনপির বড় জয়ে নিউইয়র্কের রাজপথে বিজয় র‍্যালী 

Nu-York: বিএনপির বড় জয়ে নিউইয়র্কের রাজপথে বিজয় র‍্যালী 

যুক্তরাষ্ট্র বিএনপির মহিলা সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন বিজয়ী সকলকে শুভেচ্ছা জানান।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক:

সদ্য-সমাপ্ত নির্বাচনে দুই শতাধিক এর উপরে আসনে বিশাল বিজয় পাওয়ায়  নিউইয়র্কে বিএনপি-ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা বিজয়-র‍্যলী  করেন। এতে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন বলেন, এ নির্বাচনে বিএনপির অবিস্মরণীয় বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার যোগ্যতর উত্তরসূরির স্বাক্ষর রাখলেন। আমরা সুদূর এ প্রবাস থেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তারুণ্যে উদ্ভাসিত চেয়ারপার্সন তারেক রহমানসহ বিজয়ী সকলকে।খবর আইবিএননিউজ ।

আরও পড়ুনঃ BNP-ই এখন ‘ফ্রন্টরানার’! দেশ শাসনের যোগ‍্যতা আছে তারেকের?

যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন এ সময় সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাড় কাঁপানো শীত সত্বেও বিজয়ের আনন্দ ভাগাভাগি তথা সামনের দিনগুলোতে বিএনপির অগ্রযাত্রা অব্যাহত রাখার সংকল্প গ্রহণের এ বিজয়-র‌্যালি ইতিহাসের অংশ হয়ে থাকবে।

এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির মহিলা সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন বিজয়ী সকলকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুনঃ দ্রুত বদলাচ্ছে ঢাকা, ভারত জানত; ভারত খুব মনোযোগ দিয়ে বোর্ড সাজাচ্ছিল!

তাৎক্ষণিক এ বিজয় র‌্যালি উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবান্ন পার্টি হলে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় জানানো হয় যে, রোজার আগেই কুইন্স প্যালেসে বিশাল আকারে বিজয় উৎসব করা হবে। কারণ বিএনপির এ বিজয়ে গত ১৭ বছর যুক্তরাষ্ট্রের নেতা-কর্মীরাও সরব ছিলেন।

বিজয়-র‌্যালিতে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন কাজী আজম, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, দেওয়ান কাউসার, রিয়াজ মাহমুদ, এবাদ চৌধুরী, সরোয়ার খান বাবু, মাহমুদ হাসান, গোলাম এন মুকুট, জিয়াউর রহমান মিলন, শাহজাহান সিরাজ, আতিকুল হক আহাদ, মাজহারুল ইসলাম জনি, শওকত আলী, নূরে আলম, ফয়সাল আহমেদ প্রমুখ।

এই মুহূর্তে

আরও পড়ুন