Wednesday, 1 April, 2026
1 April
Homeআন্তর্জাতিক নিউজTarique Rahman: ‘এ বার দেশ গড়ার পালা’! তারেকের কণ্ঠে ঐক্যের সুর

Tarique Rahman: ‘এ বার দেশ গড়ার পালা’! তারেকের কণ্ঠে ঐক্যের সুর

২০২৪ সালের অগস্টে হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শেখ হাসিনার জমানায় ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় ছিল। এরপর মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও বিভিন্ন ইস্যুতে দুই দেশের টানাপোড়েন দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ প্রশ্ন ক্রেতাদের মনের মধ্যে! ব্র্যান্ডেড ওষুধ বনাম জেনেরিক ওষুধ

বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন রোধে পদক্ষেপের জন্য ভারত বার্তা দিলেও অন্তর্বর্তী সরকার হেলদোল দেখায়নি বলে অভিযোগ উঠে। এবার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গড়তে চলেছে বিএনপি। বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোন পথে এগোবে? শনিবার ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে স্পষ্ট বার্তা দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কী বললেন তিনি?

বাংলাদেশে সাধারণ নির্বাচনে বিএনপি-র নিরঙ্কুশ জয়ের পর এদিন ঢাকার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেন তারেক রহমান। দেশ-বিদেশের সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ বাংলার পিসি সরকারের গিলি গিলি ছু ম্যজিক, ছিল রুমাল হয়ে গেল বিড়াল! এবার বাঁকুড়া

সেই সাংবাদিক বৈঠকেই তারেকের কাছে জানতে চাওয়া হয়, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কীভাবে এগোবে নতুন সরকার? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারেক বলেন, “বিদেশনীতি নিয়ে আমাদের ভাবনা স্পষ্ট। বাংলাদেশ ও বাংলাদেশিদের স্বার্থই সবার আগে, এটাই আমাদের বিদেশনীতি। বাংলাদেশ ও বাংলাদেশিদের স্বার্থ সুরক্ষিত রেখেই আমরা আমাদের বিদেশনীতি ঠিক করব।”

হাসিনা জমানায় ভারতের সঙ্গে বাংলাদেশের যেমন সুসম্পর্ক ছিল, পাকিস্তানের সঙ্গে তাদের ততটাই দূরত্ব ছিল। কিন্তু, অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ ও পাকিস্তানকে কাছাকাছি আসতে দেখা যায়। এমনও অভিযোগ ওঠে, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে যে ছাত্র-যুব আন্দোলন হয়েছিল, তাতে ইন্ধন ছিল পাকিস্তানের। এদিন সাংবাদিকরা জানতে চান, ভারত, পাকিস্তান এবং চিনের সঙ্গে কীভাবে সম্পর্ক বজায় রাখবে নতুন সরকার? এই প্রশ্নে বিএনপি নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, “আমাদের কাছে প্রত্যেক দেশের জন্য বিদেশনীতি এক।

এই মুহূর্তে

আরও পড়ুন