spot_img
Monday, 16 February, 2026
16 February
spot_img
Homeউত্তরবঙ্গMalda: নীল নকশা তৈরি! মালদা বিজেপির কার্যালয়ে ভিনরাজ্য থেকে এল বাইক; শুরু...

Malda: নীল নকশা তৈরি! মালদা বিজেপির কার্যালয়ে ভিনরাজ্য থেকে এল বাইক; শুরু রাজনৈতিক তরজা

গোটা ঘটনা নিয়ে মালদায় শুরু হয়েছে রাজনৈতিক আকচা-আকচি৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

নির্বাচন এখনও ঘোষণা হয়নি৷ কবে হবে, তাও অজানা৷ কিন্তু এরই মধ্যে নির্বাচন নিয়ে নিজেদের নীল নকশা তৈরি করে নিয়েছে প্রতিটি রাজনৈতিক দল৷ সেই নকশা অনুযায়ী বিজেপি কি কাজ শুরু করে দিল?

রবিবার সকালে পিক আপ ভ্যানে মালদায় জেলা বিজেপির কার্যালয়ে পৌঁছল 14টি মোটরবাইক৷ সেই বাইক নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল-সিপিআইএম৷ তাদের বক্তব্য, ভোটে এই বাইক ব্যবহার করেই বিশৃঙ্খলা ও সন্ত্রাস ছড়াবে গেরুয়া শিবির৷

আরও পড়ুনঃ জোটের জট আরও বাড়ল! ISF নাপসন্দ ফরওয়ার্ড ব্লকের

যদিও বিজেপির দাবি, কার্যকর্তাদের সুবিধের জন্যই বাইকগুলি নিয়ে আসা হয়েছে৷ গোটা ঘটনা নিয়ে মালদায় শুরু হয়েছে রাজনৈতিক আকচা-আকচি৷ বাইকগুলির ছবি তুলে নিয়ে গিয়েছে পুলিশও৷ যদিও এনিয়ে পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷

এদিন সকালে বিজেপির মালদা জেলা কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে নিয়ে আসা হয়েছে বাইকগুলি৷ প্রতিটি বাইকে বিহারের রেজিস্ট্রেশন নম্বর৷ দু’একটি বাইকে আবার হরিয়ানার রেজিস্ট্রেশন নম্বরও রয়েছে৷ এই বাইক নিয়েই শুরু হয়েছে বিতর্ক৷ তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি বলেন, “শুধু এই ১৪ টিই নয়, আমাদের কাছে খবর আছে, এর বাইরেও প্রচুর মোটরবাইক বাইরের রাজ্য থেকে এখানে নিয়ে আসা হয়েছে৷’’

তিনি আরও বলেন, ‘‘এসআইআর-এর জুজু দেখিয়ে ইতিমধ্যেই বিজেপি রাজ্যের মানুষকে আধমরা করে ছেড়েছে৷ এবার নির্বাচনের সময় ভিনরাজ্যের দুষ্কৃতীদের আমদানি করে ভোটারদের ভয় দেখানোর পরিকল্পনা নিয়েছে তারা৷ নির্বাচনে সন্ত্রাস ছড়াতেই এই বাইকগুলি নিয়ে আসা হয়েছে৷ তবে আমরা তৈরি রয়েছি৷ আমাদের কর্মীরা বিজেপির সমস্ত পরিকল্পনা রুখে দিতে তৈরি৷”

একই কথা বলেছেন তৃণমূলের জেলা সহ-সভাপতি শুভময় বসুও৷ তিনি বলেন, “ভিনরাজ্য থেকে প্রচুর মোটরবাইক এখানে নিয়ে আসা হচ্ছে৷ আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি৷ জানানো হয়েছে পুলিশকেও৷ বিজেপির পায়ের নীচে মাটি নেই৷ এসআইআর নিয়ে তারা আরও বিপাকে৷ তাই ভিনরাজ্যের বাইক বাহিনী ব্যবহার করে তারা নির্বাচনে জেতার পরিকল্পনা করেছে৷ তবে আমরা তাদের এই চক্রান্ত রুখে দেব৷”

আরও পড়ুনঃ চাঞ্চল্যকর খবর! জামাত ও জুলাই জঙ্গি সারজিসকে হারানো আর বিএনপির জয়ের কান্ডারী আসলে বঙ্গ বিজেপির একজন নেতা?

সিপিআইএম-এর জেলা সম্পাদক কৌশিক মিশ্র বলেন, “কিছুদিন আগে মানিকচকে বিজেপির পোস্টার লাগাতে গিয়ে স্থানীয় মানুষজনের হাতে ধরা পড়ে যান উত্তরপ্রদেশের কয়েকজন যুবক৷ তাঁরা জানিয়েছিলেন, পোস্টার লাগানোর জন্য তাঁদের বরাত দিয়েছে বিজেপি৷ এবার দেখা যাচ্ছে, বিহার-হরিয়ানা থেকে মোটরবাইক নিয়ে আসা হচ্ছে৷ এসব বাইক নির্বাচনে সন্ত্রাস ছড়াতে ব্যবহার করা হবে কি না, জানা নেই৷ তবে এসব বাইকের জন্য ভোটে কোনও অশান্তি হলে তার দায় বিজেপি নেতৃত্বকেই নিতে হবে৷ আমরা চাই, পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখুক৷”

যদিও বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, “এই বাইকগুলি দলীয় কার্যকর্তাদের যাতায়াতের জন্য নিয়ে আসা হয়েছে৷ প্রতি ভোটেই এসব মোটরবাইক জেলায় আসে৷ এবার অনেকটাই কম এসেছে৷ তবে আরও বাইক আসতে পারে৷ নির্বাচনের সময় দ্রুত যোগাযোগ করতে কার্যকর্তারা এই বাইক ব্যবহার করবেন৷ কারণ, আমাদের কাছে তৃণমূলের নেতাদের মতো চারচাকার গাড়ি নেই৷ নির্বাচন শেষ হলে এই বাইকগুলি আবার অন্য রাজ্যে চলে যাবে৷’’

তিনি আরও বলেন, ‘‘শুধু মালদা নয়, কলকাতা, শিলিগুড়ি, বীরভূম-সহ অনেক জায়গাতেই এসব বাইক চলে এসেছে৷ আরও আসবে৷ এনিয়ে তৃণমূলের কে কী বললেন, তাতে কিছু যায় আসে না৷ এখনও পর্যন্ত রাজ্যে যত বোমা উদ্ধার হয়েছে, সব ক্ষেত্রেই তৃণমূলের লোকজনের জড়িত রয়েছে৷ সংবাদমাধ্যমেই সেসব দেখা গিয়েছে৷ আর এই বাইকগুলি বিজেপির দলীয় দফতরে রাখা হয়েছে৷ কোনও বাইক ঢাকা দেওয়া হয়নি৷ পুলিশও বাইকগুলির ছবি তুলে নিয়ে গিয়েছে৷ কাগজপত্র তৈরি হয়ে গেলেই কার্যকর্তারা এই বাইকগুলি ব্যবহার করতে পারবেন৷”

এই মুহূর্তে

আরও পড়ুন