লেপ কম্বল কয়েকদিন আগেই উঠিয়ে রাখতে হয়েছে । শীতবস্ত্র এবার গুছিয়ে ফেলার অবস্থা । ফাল্গুন মাসে যেটুকু বিদায়ী শীতের ছিঁটেফোটা থাকে তা দিনের বেলা আর নেই বললেই চলে । রাত ও ভোরে ঠান্ডা আমেজ রয়েছে কেবলমাত্র ৷
কড়া ঠান্ডার অনুভূতি সেভাবে নেই । ফেব্রুয়ারি শেষ হতে আর মাত্র কয়েকদিন । শেষলগ্ন থেকেই তাপমাত্রার পারদের গ্রাফ আরও বেশ কিছুটা উপরে উঠে যাবে বলেই মনে করা হচ্ছে । আপাতত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে । তবে আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শেষে ৩০-৩১ ডিগ্রিতে পৌঁছতে পারে আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ।
আজ সোমবার দিনের আকাশ পরিষ্কার । কুয়াশার দাপট ছিল সকালের দিকে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ এবং ১৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।
আরও পড়ুনঃ ২০০ কোটি টাকার মেগা প্রকল্প! জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে মধ্য ও উত্তর কলকাতা!
ইতিমধ্যেই ৩0 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে পশ্চিমাঞ্চলের এলাকগুলির পারদ । বেলা হতেই ধীরে ধীরে রোদের তেজ বাড়ছে । সকালেও যে ঠান্ডার হালকা অনুভূতি খুব একটা থাকছে তা কিন্তু নয় । এককথায় দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিয়ে বসন্ত জাগ্রত দ্বারে । ঠান্ডা-গরমের এই ওঠানামায় শরীর অসুস্থ হচ্ছে । সর্দি কাশিতে ভুগছে বেশিরভাগ মানুষ । উত্তরবঙ্গেও একই পরিস্থিতি । সেখানেও পাহাড় এবং সমতলে পারদ চড়ছে ক্রমশ । ৩0 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা । এই সর্বাঙ্গীন শীত বিদায়ের পরিস্থিতি বঙ্গে আপাতত চলবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস ।
আগামী কয়েকদিন অবস্থা মোটের উপর একই থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রারও বিশেষ কোনও হেরফের হবে না । অর্থাৎ হালকা শীতের আমেজ থাকলেও তা গণ্য করার মতো নয় । রবিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান দখল করেছে সিউড়ি এবং কল্যাণী । দুই জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস ।
আরও পড়ুনঃ ২০০ কোটি টাকার মেগা প্রকল্প! জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে মধ্য ও উত্তর কলকাতা!
উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে শীতলতম স্থান ছিল পুণ্ডিবাড়ি । এখানকার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১১.0৬ ডিগ্রি সেলসিয়াস । এদিন দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 0৫.0২ ডিগ্রি সেলসিয়াস । এখনও পারদের ওঠানামায় শীতের উপস্থিতি থাকলেও বাস্তবে তার অনুভূতি প্রায় নেই বললেই চলে । কলকাতাতে আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.0৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0১.0৯ডিগ্রি নিচে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০৩ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 00.0৭ ডিগ্রি নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩৬ এবং সর্বোচ্চ ৮৭ শতাংশ ।









