Saturday, 11 April, 2026
11 April
HomeকলকাতাKolkata Police: হাঁপানির দাপটে শহরের রাস্তায় অচৈতন্য সহনাগরিকের পাশে কলকাতা পুলিশ

Kolkata Police: হাঁপানির দাপটে শহরের রাস্তায় অচৈতন্য সহনাগরিকের পাশে কলকাতা পুলিশ

জিঞ্জিরা বাজার শিবমন্দিরের সামনে পৌঁছতেই কলকাতা পুলিশের টিমের নজর পড়ে একটি অ্যাপ-বাইকের উপর

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রোজকার মতো ১৫ ফেব্রুয়ারির রাতে নিয়মিত টহলে বেরিয়েছিল তারাতলা থানার মোটরবাইক পেট্রোলিং কলকাতা পুলিশের টিম।

আরও পড়ুনঃ দক্ষিণ ২৪ পরগনার কালীতলা আসুতি থানা এলাকায় একদিনে চুরি ১৪টি বাড়িতে! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

জিঞ্জিরা বাজার শিবমন্দিরের সামনে পৌঁছতেই কলকাতা পুলিশের টিমের নজর পড়ে একটি অ্যাপ-বাইকের উপর, যার আরোহী এক মহিলা জ্ঞান হারিয়ে পড়ে আছেন রাস্তায়।

বিপদ বুঝতে দেরি হয়নি কলকাতা পুলিশের টিমের। মুহূর্তের মধ্যে খবর চলে যায় থানায়, কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন ডিউটি অফিসার সাব-ইনস্পেকটর সুজিতকুমার চৌধুরী সহ আরও দু-একজন। অবিলম্বে মহিলাকে নিয়ে যাওয়া হয় সবচেয়ে কাছের সরকারি হাসপাতালে।

আরও পড়ুনঃ ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে গেল ৪ শিশু

প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফেরে তাঁর, তিনি নাম-ঠিকানা সবই জানান। মহেশতলা থানার অন্তর্গত মোল্লারগেটের বাসিন্দা ঐশ্বর্য মল্লিক দীর্ঘদিনের হাঁপানি অর্থাৎ asthma-র রোগী। তাড়াহুড়োয় ‘inhaler’ না নিয়েই বেরিয়ে পড়েছিলেন ঐশ্বর্য, ফলে হঠাৎ শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় সংজ্ঞাহীন হয়ে পড়েন।

অবিলম্বে খবর দেওয়া হয় তাঁর পরিবারকে, এবং উপযুক্ত চিকিৎসার পর তিনি সুস্থ বোধ করলে চিকিৎসকদের আশ্বাসে তাঁর স্বামী অভয় মল্লিকের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। এতেই প্রমানিত হয় যে বরাবরের মতোই কলকাতা পুলিশ সবসময় আপনার পাশে আছে আর থাকবেও। তবে একটাই অনুরোধ, হাঁপানির সমস্যা থাকলে দয়া করে ‘inhaler’ ছাড়া এক পা-ও যাবেন না কোথাও।

এই মুহূর্তে

আরও পড়ুন