spot_img
Wednesday, 25 February, 2026
25 February
spot_img
Homeদক্ষিণবঙ্গHowrah Shootout: বাংলা হয়ে উঠেছে দুষ্কৃতীদের স্বর্গ রাজ্য! ‘আমায় খুঁজছিলি’ বলেই যুবকের...

Howrah Shootout: বাংলা হয়ে উঠেছে দুষ্কৃতীদের স্বর্গ রাজ্য! ‘আমায় খুঁজছিলি’ বলেই যুবকের মাথায় গুলি; আজ সকালে পিলখানা এলাকায় প্রকাশ্য রাস্তায় হাড়হিম খুনের ঘটনা

হাওড়ার গোলাবাড়ির পিলখানায় প্রকাশ্যে গুলি করে খুন করা হল সৌফিক খান নামে এক যুবককে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এক যুবকের সামনে একজন। পিছনে একজন। হঠাৎ বন্দুক বের করে যুবকের মাথায় গুলি। যুবক লুটিয়ে পড়তেই মৃত্যু নিশ্চিত করতে আরও কয়েক রাউন্ড গুলি চালানো হল। তারপর চম্পট দিল ২ জন। কোনও সিনেমার দৃশ্য নয়। বুধবার ভোরে হাড়হিম ঘটনাটি ঘটেছে উত্তর হাওড়ার গোলাবাড়িতে। গুলি চালানোর ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। মৃত যুবকের নাম সফিক খান। তোলাবাজি নাকি পুরনো শত্রুতার জন্য এই হামলা, তা খতিয়ে দেখছে গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ “আগামী দিনে আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি”, নেদারল্যান্ডসে প্রথম সমকামী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মোদীর

মৃত সফিক খানের বাড়ি গোলাবাড়ি থানার পিলখানায়। প্রোমোটিংয়ের ব্যবসা করতেন। এদিন ভোরে রাস্তার পাশে খাবার নিতে এসেছিলেন তিনি। সেইসময়ই দুই হামলাকারী এসে সফিকের সামনে দাঁড়ান। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই ২ জন হলেন মহম্মদ হারুন খান, রোহিত।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সফিকের সঙ্গে মুখোমুখি কথা বলছেন একজন। আর সফিকের পিছনের দিকে চলে যান অন্য একজন। আশপাশে আরও কয়েকজন রয়েছেন। আচমকা পিছন থেকে বন্দুক বের করে সফিকের মাথায় গুলি করেন একজন।

সফিক লুটিয়ে পড়তেই দুই হামলাকারী পরপর কয়েক রাউন্ড গুলি চালান। তারপর সেখান থেকে চম্পট দেন। সফিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ পকেটে লেগেছে আগুন, একটি সিটের দাম ২০,০০০! এবারের বাড়ি ফেরা যথেষ্ট ব্যয়সাপেক্ষ

ঘটনার পরই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে আসে গোলাবাড়ি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। এখনও পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুরনো ঝগড়ার জেরে সফিকের উপর হামলা হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ। মৃতের এক আত্মীয় বলেন, “হারুনের সঙ্গে অনেক আগে ঝামেলা হয়েছিল। কিন্তু, কোনও শত্রুতা ছিল না। হারুনই আর একজনকে নিয়ে এসে গুলি করেছে।”

পারভেজ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “ভোর ৪টে ১০ মিনিটে ঘটনাটি ঘটেছে। ২ জন আসে। এসে সফিককে বলে, আমায় খুঁজছিলি। একজন সফিকের পিছনে যায়। আর একজন সামনে ছিল। মাথায় ২ রাউন্ড গুলি করে। আর বুকে ২ রাউন্ড গুলি চালায়। ভয়ে সেখানে থাকা চারজন ছুটে পালায়।”

এই মুহূর্তে

আরও পড়ুন