spot_img
Thursday, 26 February, 2026
26 February
spot_img
Homeদক্ষিণবঙ্গPratik Ur Rahaman: 'প্রতীক' এর ' বেলাগাম কথা! ক্ষমা চাইলেন CPI(M) ত্যাগী...

Pratik Ur Rahaman: ‘প্রতীক’ এর ‘ বেলাগাম কথা! ক্ষমা চাইলেন CPI(M) ত্যাগী তৃণমূল ‘প্রতীক’

২৪ ঘণ্টা কাটতে না-কাটতে নিজের ভুল স্বীকার করেছেন তৃণমূল নেতা প্রতীক উর রহমান।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে সিপিআইএম ত্যাগ করেছেন যুব নেতা প্রতীক উর রহমান। যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। তারপর থেকেই চর্চায় রয়েছেন তিনি। রোজ নিয়ম করে একাধিক সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন। আর তাতেই গোল বেঁধেছে। মঙ্গলবার তিনি মামলার হুঁশিয়ারি পেয়েছেন। ২৪ ঘণ্টা কাটতে না-কাটতে নিজের ভুল স্বীকার করেছেন তৃণমূল নেতা প্রতীক উর রহমান। আগামীতে সচেতন থাকবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুনঃ নজর কাড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়; ‘সেবাশ্রয়’-এর অনন্য নজির!

দলত্যাগের পর লাগাতার রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে চলা সিপিআইএম পশ্চিমবঙ্গ কমিটির ভুল তুলে ধরছেন প্রতীক উর। গণতন্ত্র না-থাকার অভিযোগ তুলেছেন। এমনকি, সংসদীয় রাজনীতিতে বিধায়ক হওয়ার জন্যে ধর্মনিরপেক্ষ সিপিআইএম মৌলবাদী শক্তির সঙ্গে আঁতাত করছেন বলেও দাবি করেছেন।

এরকম এক বক্তব্যে প্রতীক উর রহমান বলেছেন, “এসআইও নিষিদ্ধ সংগঠন। জঙ্গি সংগঠন। ….” সেই ভিডিয়ো বক্তব্য নজরে আসে এসআইও-র পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্বের। তারা প্রতিবাদ জানায়। প্রতীক উরকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলে। নয়তো আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের তরফে।

এসআইও-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সেখ ইমরান হোসেন বলেন, “প্রতীক উর রহমান এসআইও সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছে। আমি তার মানসিক সুস্থতা কামনা করি। অবিলম্বে ক্ষমা না-চাইলে, আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব।” উল্লেখ্য, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন বা SIO জামায়াতে ইসলামি হিন্দের ছাত্র সংগঠন। তারা ছাত্র আন্দোলনের মাধ্যমে সমাজ গড়ার কাজ করে বলে নেতৃত্ব দাবি করেছেন।

এরপরই আজ প্রতীক উর রহমান ক্ষমা চাইলেন। অনিচ্ছাকৃত ভুল বলেও জানালেন। তৃণমূল নেতা প্রতীক উর রহমান বলেন, “ইতিমধ্যেই সমাজ মাধ্যমে আমার কিছু বক্তব্য আপনাদের সামনে এসেছে, সেখানে আমি এসআইও নিয়ে অনিচ্ছাকৃত কিছু ভুল তথ্য দিয়েছি। সিমি বলতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে এবং অসাবধানতার কারণে এসআইও বলেছি।’’

আরও পড়ুনঃ বেলাগাম যৌন দৃশ্য; পাঁচটি ওটিটি অ্যাপকে নিষিদ্ধ ভারতে

তিনি আরও বলেন, ‘‘আমার আরও সচেতন থাকা উচিত ছিল, এসআইও-র রাজ্য নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগের পর বিষয়টি আমার নজরে আসে। আমি এই অনিচ্ছাকৃত ভুলের ব্যাপারটি ওদের জানিয়েছি, আমার এই অনিচ্ছাকৃত ভুলের কারণে যদি কোনও ব্যক্তির মনে আঘাত লাগলে অথবা কোনও সংগঠনের সম্মানহানি হয়ে থাকলে আমি দুঃখিত।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি প্রতীক উর রহমান সিপিআইএম-এর রাজ্য কমিটি ও পার্টির প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিতে চান বলে চিঠি পাঠান নেতৃত্বের কাছে৷ এই নিয়ে শুরুতে প্রতীক উর কিছু না-বললেও চিঠিটি প্রকাশ্যে চলে আসে৷ এর পর থেকেই তাঁকে নিয়ে সিপিআইএম পার্টিতে টানাপোড়েন শুরু হয়৷ তিনি যেমন পার্টির নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন, সিপিআইএম-এর অনেক নেতাও তাঁর বিরুদ্ধে নানা মন্তব্য করেন৷

এই পরিস্থিতিতে গত শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রতীক উর রহমান৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচন ডায়মন্ড হারবার আসনে যাঁর বিরুদ্ধে তিনি প্রার্থী হয়েছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক) হাত থেকে ঘাসফুলের পতাকা নেন প্রতীক উর রহমান৷

এই মুহূর্তে

আরও পড়ুন