Wednesday, 15 April, 2026
15 April
Homeদক্ষিণবঙ্গRestaurant in Siliguri: গজিয়ে উঠছে ১ এর পর ১ রেস্তরাঁ; পচা মাংস...

Restaurant in Siliguri: গজিয়ে উঠছে ১ এর পর ১ রেস্তরাঁ; পচা মাংস সাজিয়ে গুছিয়ে পরিবেশন ক্রেতাদের! জাস্ট দেখুন কি অবস্থা শিলিগুড়িতে

রেস্তরাঁয় অভিযান চালিয়ে গত কয়েকদিনে চক্ষু চড়কগাছ খাদ্য সুরক্ষা দফতরের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

কোথাও রেস্তোরাঁয়, কোথাও আবার রেস্তোরাঁর কিচেনে মাংসে কিলবিল করছে পোকা, কোথাও মিষ্টির দোকানে ফ্রিজে রাখা পচা মাংস। শিলিগুড়ির অলিগলিতে গজিয়ে ওঠা বিভিন্ন মিষ্টির দোকান, রেস্তরাঁয় অভিযান চালিয়ে গত কয়েকদিনে চক্ষু চড়কগাছ খাদ্য সুরক্ষা দফতরের। সীমিত পরিকাঠামোয় নজরদারির অভাবেই এই পরিস্থিতি।

আরও পড়ুনঃ কেন ইজরায়েল তার শ্রেষ্ঠ মারণাস্ত্রের প্রযুক্তি শুধু ভারতের হাতেই তুলে দেয়!

অজান্তেই এসব খাওয়ায় মানুষ কিনে খাচ্ছেন অভিযোগ তুলে আজ জেলা স্বাস্থ্য দফতরে গিয়ে স্মারকলিপি দেন বিধায়ক শঙ্কর ঘোষ। জেলা স্বাস্থ্য দফতরের কর্তারাও স্বীকার করে নেন অধিকাংশ দোকান রেস্তোরাঁ খাদ্য সুরক্ষায় ন্যূনতম নিয়মবিধি মানছে না।

গত সাত দিনে শিলিগুড়িতে একাধিকবার বিভিন্ন দোকানে,রেস্তোরাঁয়,মিষ্টির দোকানে অভিযান চালায় জেলা স্বাস্থ্য দফতর। ফুড সেফটি আধিকারিকরা অভিযানে গিয়ে দেখেন নামী রেস্তোরাঁর কিচেনে মাংসে কিলবিল করছে পোকা। অস্বাস্থ্য়কর পরিবেশে কিচেনে তৈরি হচ্ছে খাওয়ার। মিষ্টির দোকানে গিয়ে দেখা যায় ফ্রিজে ডাই করে রাখা মাংস। হতবাক হয়ে যান তাঁরাও। ইতিমধ্যেই অভিযুক্ত দোকান মালিকদের এ নিয়ে নোটিস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ স্যোসাল মিডিয়াতে ‘ফার্স্ট’ মোদী, পিছিয়ে ‘নম্বর ২’ ট্রাম্প

গতকাল জেলা স্বাস্থ্য দফতরে যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, “সীমিত সংখ্যক আধিকারিক বনাম অসংখ্য দোকান। ট্রেড লাইসেন্স এবং ফুড সেফটি লাইসেন্সের তোয়াক্কা না করেই শহর জুড়ে গজিয়ে উঠেছে অসংখ্য খাবারের দোকান। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার নিজেদের অজান্তেই আমাদের খেতে হচ্ছে। এসব বন্ধু না হলে প্রয়োজনে আমরাই এরপর রাস্তায় নেমে দোকানগুলোর লাইসেন্স আছে কি না চেক করব?”

অন্যদিকে জেলা স্বাস্থ্য দফতরের তরফে এক ফুট আধিকারিক জানান, “আমরা প্রত্যেককে প্রশিক্ষণ দিয়েছিলাম। কিন্তু অভিযানে গিয়ে দেখছি কোথাও মাংসে পোকা কোথাও আবার অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে দোকান রেস্তোরাঁ নিয়ম নীতি মানছে না। অভিযান চলবে।”

এই মুহূর্তে

আরও পড়ুন