Thursday, 16 April, 2026
16 April
Homeউত্তরবঙ্গEarthquake: এক ঘণ্টার মধ্যে ২ বার কাঁপল উত্তরবঙ্গ, বারবার কেন এত কম্পন? 

Earthquake: এক ঘণ্টার মধ্যে ২ বার কাঁপল উত্তরবঙ্গ, বারবার কেন এত কম্পন? 

পশ্চিমবঙ্গের জন্যও যে একটা বড় বিপদ সঙ্কেত, তেমনটাই মনে করা হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

ফের উত্তরবঙ্গে ভূমিকম্প। মৃদু কম্পন অনুভূত হল দার্জিলিং-জলপাইগুড়িতে। এক ঘণ্টার মধ্যে ২ বার কাঁপল উত্তরবঙ্গ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সিকিমের ভূমিকম্পের জেরেই কেঁপেছে উত্তরবঙ্গ। বারবার কেন এত কম্পন? বড় কোনও ক্ষয়ক্ষতির পূর্বাভাস? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ গজিয়ে উঠছে ১ এর পর ১ রেস্তরাঁ; পচা মাংস সাজিয়ে গুছিয়ে পরিবেশন ক্রেতাদের! জাস্ট দেখুন কি অবস্থা শিলিগুড়িতে

ফেব্রুয়ারির শুরু দিকে বারেবারে কেঁপেছে সিকিম। সে রাজ্যের একাধিক জায়গায় একাধিকবার কম্পন অনুভূত হয়েছে। জানা যাচ্ছে প্রায় ৩৯ বার কেঁপে উঠেছে সিকিম। রিখটার স্কেলে মাত্রা কখনও ৩, কখনও ৪।

পরপর এতবার কম্পন খুব বেশি দেখা যায়নি এর আগে। সিকিমের সেই কম্পনের প্রভাব পড়ে এ বাংলাতেও। উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গায় এই কম্পন অনুভূত হয়েছিল। একদিনে কখনও আবার বারোটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

আরও পড়ুনঃ কেন ইজরায়েল তার শ্রেষ্ঠ মারণাস্ত্রের প্রযুক্তি শুধু ভারতের হাতেই তুলে দেয়!

সেই সময় বিশেষজ্ঞরা বলেছিলেন, এটা ‘ফোর শক’ হতে পারে। বড় ভূমিকম্পের আগে এমনটা হতে পারে বলে জানাচ্ছেন তাঁরা। এই ভূমিকম্প অনেকটা পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে আসে। পশ্চিমবঙ্গের জন্যও যে একটা বড় বিপদ সঙ্কেত, তেমনটাই মনে করা হচ্ছে। এই আবহের মধ্যেই আবার ভূমিকম্প, নিতান্তই যে চিন্তার তা বলার অপেক্ষা রাখে না।

জানা যাচ্ছে,সিকিমের গেলসিংয়ে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ১১টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প হয়। মূল কম্পনের পর ৫ আফটারশক সিকিমে। ২০ দিনে ৫০ বেশি ভূমিকম্প হল সে রাজ্যে।

এই মুহূর্তে

আরও পড়ুন