বছর দোলের উৎসবটা রাজ্যে একটু বেশিই আনন্দের হতে চলেছে। কারণ দোলযাত্রা আর হোলি উপলক্ষে টানা দু’দিন ছুটি থাকছে। রাজ্য সরকারের প্রকাশিত ছুটির তালিকায় এই ঘোষণা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। রাজ্যের অর্থ দপ্তরের অডিট শাখা থেকে প্রকাশিত ৪১৮৮-এফ(পি২) নম্বরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দোল ও হোলির জন্য রাজ্যের সব সরকারি দপ্তর, পুরসভা এবং সরকার পোষিত সংস্থা দু’দিন বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ দোলের দিনও খোলা থাকবে মদের দোকান!
সরকারি তালিকা অনুযায়ী –
- ৩ মার্চ ২০২৬ (মঙ্গলবার): দোলযাত্রা বা দোল পূর্ণিমা
- ৪ মার্চ ২০২৬ (বুধবার): হোলি
দুটো ছুটিই পড়েছে সপ্তাহের মাঝখানে।
West Bengal Board of Secondary Education (WBBSE) তাদের ২০২৬ সালের মডেল হলিডে তালিকায় এই দু’দিন ছুটি (Dol Purnima Holiday 2026) রেখেছে। মোট ৬৫ দিনের বার্ষিক ছুটির মধ্যেই দোল ও হোলি ধরা হয়েছে। তাই ৩ ও ৪ মার্চ রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় বন্ধ থাকবে।
একইভাবে West Bengal Board of Primary Education (WBBPE) তাদের বার্ষিক সূচিতে এই দু’দিন ছুটির (Dol Purnima Holiday 2026) কথা জানিয়েছে। প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলে ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত যে প্রথম পর্ব চলে, তার মধ্যেই পড়ছে দোলের ছুটি।
সব মিলিয়ে মার্চের শুরুতেই দোলের রঙে মাততে টানা দু’দিন সময় পাচ্ছেন ছাত্রছাত্রী, শিক্ষক এবং সরকারি কর্মীরা। তবে কোথাও বিশেষ প্রয়োজন হলে স্থানীয়ভাবে সামান্য বদল হতে পারে, তাই স্কুলের পক্ষ থেকে আলাদা করে কিছু জানানো হলে সেটাই চূড়ান্ত বলে ধরা হবে (Dol Purnima Holiday 2026









