spot_img
Saturday, 28 February, 2026
28 February
spot_img
HomeকলকাতাSIR West Bengal: Countdown শুরু; অনলাইন-অফলাইনে কীভাবে দেখা যাবে? আজ রাজ্যের চূড়ান্ত...

SIR West Bengal: Countdown শুরু; অনলাইন-অফলাইনে কীভাবে দেখা যাবে? আজ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বাকি থাকা ৬ কোটি ৪৮ লক্ষের মধ্যে ইতিমধ্যেই অবৈধ ভোটার রয়েছে ৬ লক্ষেরও বেশি। তাঁদের নাম বাদ যাচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্য বিধানসভা ভোটের আগে আজ শনিবার গুরুত্বপূর্ণ দিন। এসআইআর প্রক্রিয়ায় (West Bengal SIR) সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। অনলাইন ও অফলাইন – দুইভাবেই ভোটারেরা নিজেদের নাম যাচাই করতে পারবেন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, অনলাইনে তালিকা দেখার জন্য একাধিক মাধ্যম রাখা হয়েছে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসি নেট অ্যাপে চূড়ান্ত তালিকা উপলব্ধ থাকবে। সেখানে নিজের নাম বা এপিক নম্বর (ভোটার পরিচয়পত্রের নম্বর) লিখলেই জানা যাবে নাম তালিকায় রয়েছে কিনা এবং কোনও সংশোধন হয়েছে কিনা।

আরও পড়ুনঃ আজকের ভূমিকম্প তো ট্রেলার মাত্র, ২০২৬-এ ধেয়ে আসছে মহাপ্রলয়

জেলার ভিত্তিতেও আলাদা ব্যবস্থা রয়েছে। প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে একইভাবে নাম বা এপিক নম্বর দিয়ে অনুসন্ধান করা যাবে। ফলে জেলা অনুযায়ী তথ্য খোঁজা সহজ হবে বলে মনে করছে কমিশন।

যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। রাজ্যের প্রতিটি বুথ স্তরের আধিকারিকের (বিএলও) হাতে ভোটার তালিকার হার্ড কপি পৌঁছে দেওয়া হবে। সংশ্লিষ্ট এলাকার ভোটারেরা সরাসরি বিএলও-র সঙ্গে যোগাযোগ করে নিজেদের নাম যাচাই করতে পারবেন। প্রয়োজনে প্রয়োজনীয় তথ্যও জেনে নেওয়া যাবে।

এছাড়া রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তালিকার সফট কপি তুলে দেবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ফলে রাজনৈতিক দলগুলিও পৃথকভাবে যাচাইয়ের সুযোগ পাবে।

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা চরমে। তাই চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি নজর থাকবে প্রশাসন ও রাজনৈতিক মহলে। কমিশনের তরফে দাবি, স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতেই তালিকা তৈরি হয়েছে। এখন ভোটারদের দায়িত্ব নিজেদের নাম যাচাই করে নেওয়া।

আরও পড়ুনঃ সাবধানতা অবলম্বন করুন, কলকাতায় তীব্র ভূমিকম্প হলে কি করবেন?

কমিশন সূত্রে আরও জানা গেছে, শনিবার দুপুরের মধ্যেই এই তালিকা প্রকাশ হয়ে যাবে। বিকেলের মধ্যেই সব রাজনৈতিক দলকে তালিকা পেয়ে যাবে। এটাও স্পষ্ট করা হয়েছে, ৭ কোটি ৮ লক্ষ থেকে নিষ্পত্তি বাকি ৬০ লক্ষের। বাকি থাকা ৬ কোটি ৪৮ লক্ষের মধ্যে ইতিমধ্যেই অবৈধ ভোটার রয়েছে ৬ লক্ষেরও বেশি। তাঁদের নাম বাদ যাচ্ছে।

বৃহস্পতিবার কমিশন সূত্রে স্পষ্ট করা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা চূড়ান্ত ভোটার তালিকায় সবার নামই থাকবে। কিন্তু তা তিনটি পৃথক শ্রেণিতে ভাগ করা হবে – ‘অ্যাপ্রুভড’ (Approved), ‘ডিলিটেড’ (Deleted) এবং ‘নিষ্পত্তি হয়নি’ (Under Adjudication)’।

অর্থাৎ যাঁদের নাম এখনও যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাঁরাও তালিকায় থাকবেন, তবে আলাদা বিভাগে। নতুন ভোটারদের আবেদন, অর্থাৎ ফর্ম ৬-এর ভিত্তিতে অনুমোদিত নামগুলি ‘অ্যাপ্রুভড’ তালিকাতেই যুক্ত হবে। সূত্রের দাবি, এই সংখ্যাটি প্রায় ১ লক্ষ ২০ হাজার।

এছাড়া পরবর্তী সময়ে যেসব নামের যাচাই সম্পূর্ণ হবে, সেগুলি ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে। তবে সেই অতিরিক্ত তালিকা কবে বেরোবে, বা কত দফায় প্রকাশ পাবে, তা এখনও স্পষ্ট নয়।

এই মুহূর্তে

আরও পড়ুন