Thursday, 16 April, 2026
16 April
HomeকলকাতাSIR West Bengal: *BiG BreakinG* হুড়োহুড়ি পরে গেল বুথে বুথে নাম খোঁজা;...

SIR West Bengal: *BiG BreakinG* হুড়োহুড়ি পরে গেল বুথে বুথে নাম খোঁজা; Online নয়, আগেই Offline-এ এল ভোটার তালিকা

কিছুক্ষণের মধ্যেই প্রতিটি বুথে বুথে সাধারণ মানুষের দেখার জন্য এই তালিকা ঝুলিয়ে দেওয়া হবে বলে খবর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো বিশেষ নিবিড় পরিমার্জন বা SIR প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা। শনিবার সকাল থেকেই অফলাইন পদ্ধতিতে এই তালিকা প্রকাশের কাজ শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ যৌন হেনস্তার গুরুতর অভিযোগে মামলা রুজু; এটা শামিমকে ফাঁসানোর জন্য নয় তো? নাকি সত্যিই!

কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমদ্যেই প্রতিটি জেলার জেলাশাসক (DM) এবং ব্লক উন্নয়ন আধিকারিক (BDO)-এর দফতরে চূড়ান্ত ভোটার তালিকার হার্ডকপি পৌঁছে দেওয়া হয়েছে। বিএলও-রা (BLO) ধাপে ধাপে সেই তালিকা সংগ্রহ করছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রতিটি বুথে বুথে সাধারণ মানুষের দেখার জন্য এই তালিকা ঝুলিয়ে দেওয়া হবে বলে খবর।

প্রাথমিকভাবে অফলাইনে তালিকা প্রকাশিত হলেও, কমিশনের ডিজিটাল প্ল্যাটফর্মেও দ্রুত এই তথ্য আপলোড করা হচ্ছে। ভোটাররা তাঁদের নাম, বুথ নম্বর এবং ভোটার কার্ডের তথ্য অফলাইনের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও যাচাই করে নিতে পারবেন।

দীর্ঘদিন ধরে চলা এই বিশেষ পরিমার্জন প্রক্রিয়ায় শেষ পর্যন্ত কতজনের নাম বাদ গেল, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চরম উদ্বেগ কাজ করছে। বিশেষ করে যে ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ অবস্থায় ছিল, তাদের মধ্যে কতজন চূড়ান্ত তালিকায় জায়গা পেলেন, এখন সেটাই দেখার।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বদল! কে এলেন দায়িত্বে?

অন্যদিকে, ভোটার তালিকা থেকে নাম কাটা যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোও ব্যাপক সংশয় ও দ্বন্দ্বে রয়েছে। শাসক ও বিরোধী, উভয় পক্ষই এখন বুথ স্তরে নিজেদের ভোটব্যাঙ্ক যাচাই করতে তৎপর হয়ে উঠেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, অফলাইন তালিকা প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখাই মূল লক্ষ্য। তালিকায় কোনো বড় ধরনের অসংগতি থাকলে বা যোগ্য ভোটারের নাম বাদ পড়লে, তাঁরা পুনরায় নির্ধারিত পদ্ধতিতে কমিশনের দ্বারস্থ হতে পারবেন।

এই মুহূর্তে

আরও পড়ুন