Thursday, 16 April, 2026
16 April
Homeউত্তরবঙ্গDhupguri: ধুপগুরিতে কঙ্কাল! চোখ কপালে ওঠার জোগাড়

Dhupguri: ধুপগুরিতে কঙ্কাল! চোখ কপালে ওঠার জোগাড়

কঙ্কাল উদ্ধারের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

ধূপগুড়ি-র মহকুমা শাসকের দফতরের গা ঘেঁষে থাকা রেগুলেট মার্কেট। প্রতিদিন সেখানে লোকজনের আনাগোনা লেগেই থাকে।

আরও পড়ুনঃ দেশকে জিতিয়েও ‘শিলিগুড়িতে’ ফেল শিলিগুড়ির রিচা

কেউ বাজারে আসেন কেউ আবার যাতায়াত করেন। কিন্তু সেখানেই এমন যা দেখলনে চোখ কপালে ওঠার জোগাড়। জলাশয় থেকে উদ্ধার হল কঙ্কাল। যা নিয়ে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আজ রবিবার সকালে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটের ভিতরে থাকা সরকারি জলাশয় সংস্কার ও সাফাইয়ের কাজ চলছিল। সেই সময় কচুরিপানার তলায় একটি কঙ্কাল দেখতে পান শ্রমিকরা। অভিযোগ, কচুরিপানার সঙ্গে চটের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় হাড়গোড় পাওয়া যায়। প্রথমে সেটি নরকঙ্কাল বলে খবর ছড়িয়ে পড়তেই সাফাই কাজে যুক্ত শ্রমিকরা কাজ বন্ধ করে দেন।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে হাজির কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে প্রাথমিকভাবে কঙ্কালটি মানুষের না পশুর তা নিশ্চিতভাবে জানানো হয়নি। স্থানীয় প্রশাসনের দাবি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পূর্ণাঙ্গ তদন্তের পরই স্পষ্ট হবে কঙ্কালটি কিসের।

উল্লেখ্য, সম্প্রতি একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার মার্কেট চত্বরে জলাশয় থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।তলা থেকে উঠে আসা কঙ্কালটি মানুষের না কোনও পশুর তা এখনো সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। নিচে নেমেছিলাম পুকুর পরিষ্কার করতে। প্রতক্ষ্যদর্শী বলেন, “পা দিতেই কিছু একটা ঠেকেছিল। তারপর দেখলাম একটা হাড্ডি। মনে হচ্ছে সেটা মানুষের হাড্ডি।”

এই মুহূর্তে

আরও পড়ুন