spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
HomeকলকাতাHoli 2026: ধামাকা টোটকা! রং তোলার সহজ কিছু উপায়

Holi 2026: ধামাকা টোটকা! রং তোলার সহজ কিছু উপায়

কিন্তু ‘খেলব হোলি রং দে না, তাই কখনও হয়!’

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দোলের দিন রং মেখে ভূত না হলে তো মজাই মাটি। দোল খেলার মজাটা ক্ষণিকের, কিন্তু তার পর হাতে-মুখে লেগে থাকা অবাধ্য রং তোলা বড়ই ঝক্কির কাজ! ছোবড়া রগড়াতে রগড়াতে ছাল-চামড়ার দফারফা। সঙ্গে উপরি পাওনা বেশ কয়েক ঘণ্টার জ্বালাভাব। কলেজে, অফিসে তো বটেই, যে কোনও অনুষ্ঠানে যাওয়াই তখন মুশকিল। কিন্তু ‘খেলব হোলি রং দে না, তাই কখনও হয়!’ বরং রং তোলার সহজ কিছু উপায় জানা থাকলেই হতে পারে মুশকিল আসান।

আরও পড়ুনঃ সংঘাতের উত্তাপে, কলকাতা থেকে বাতিল বিমান

১) দোল খেলার আগে ত্বকে নারকেল তেল মাখার কথা সবারই জানা। তবে দোলের রং তোলার ক্ষেত্রেও এই নারকেল তেলের উপরেই ভরসা রাখতে হবে। সারা গায়ে, হাতে, মুখে ভাল করে নারকেল তেল মেখে নিতে হবে প্রথমে।

২) নারকেল তেল মাখার পর একটা ভেজা টিস্যু নিয়ে ভাল করে মুছে নিন। এ বার একটা ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ আর হাত-পা ঘষে নিন।

আরও পড়ুনঃ ফাগুন হাওয়ায় হাওয়ায় রাঙিয়ে দিয়ে যাও; কতক্ষণ থাকছে দোল পূর্ণিমা?

জল দিয়ে পরিষ্কার করলেই দেখবেন অনেকখানি রঙের পরত উঠে গিয়েছে।

৩) এ বার তোয়ালে দিয়ে গা আর মুখ মুছে নিন। তার পর বানিয়ে নিন দই, বেসন, হলুদগুঁড়ো আর মধুর ফেসপ্যাক। সারা মুখে, হাতে-পায়ে ভাল করে মেখে নিয়ে মিনিট পনেরো শুকিয়ে নিন। এ বার ফেসপ্যাকের পরত শুকিয়ে গেলে ভাল করে স্ক্রাব করুন। দেখবেন রঙের পরত উঠতে শুরু করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন