Sunday, 19 April, 2026
19 April
Homeদক্ষিণবঙ্গTarakeswar: দোলের এমন হবে কেউ ভাবেনি, দুধ পুকুরে হাড়হিম ঘটনা

Tarakeswar: দোলের এমন হবে কেউ ভাবেনি, দুধ পুকুরে হাড়হিম ঘটনা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বরঃ

রঙের উৎসবে সকলের মতোই মেতেছিলেন ওরা। খেলা শেষের পর বন্ধুদের সঙ্গে পুকুরে স্নানে নেমেছিলেন।

আরও পড়ুনঃ বিশ্বের এক নম্বর জননেতা! ইউটিউবে বিশ্বরেকর্ড মোদীর

কিন্তু শেষ রক্ষা হল না। তলিয়ে গেলেন দশম শ্রেণির ছাত্র। জারি রয়েছে তল্লাশি। জানা যা চার ঘণ্টা কেটে গেলেও মেলেনি খোঁজ,উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে প্রসাশন।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ রং খেলে তারকেশ্বর মন্দিরের দুধ পুকুরে কয়েক জন বন্ধুর সঙ্গে স্নানে গিয়েছিল চঞ্চল ঘোষ। ওই নাবালক সহ বাকি তার সকল বন্ধুদের বাড়িই ভনজীপুর গ্রামে। এই নাবালকরা সকলেই তারকেশ্বরের ভনজীপুর দেশ বন্ধু বিদ্যা নিকেতন স্কুলের দশম শ্রেণির ছাত্র। জানা যাচ্ছে, চঞ্চল হঠাৎ করেই তলিয়ে যায় দুধ পুকুরের জলে। ঘটনা জানাজানি হতে প্রথমে স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালায়। পরে ডুবুরিও নামানো হয়।

আরও পড়ুনঃ আয়াতোল্লাহ কি সত্যিই ভারতের বন্ধু ছিলেন! না কি এটা কেবল সোশ্যাল মিডিয়ার বানানো গল্প?

তিন ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি চঞ্চলের। ঘটনার খবর পেয়ে হাজির হয় তারকেশ্বর থানার পুলিশ। পুলিশ জানিয়েছিল চন্দননগর থেকে ডুবুরি আনা হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা শুয়েছিলাম। সেই সময় তারকেশ্বরের মন্দিরে এসে দেখি জলে ডুবে গেছে। আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এসেছিল রং খেলছিল।”

এই মুহূর্তে

আরও পড়ুন