spot_img
Friday, 6 March, 2026
6 March
spot_img
HomeকলকাতাHPV Vaccine: ক্যানসার প্রতিরোধে এবার সব হাসপাতাল প্রতিষেধক, চালু হচ্ছে HPV-এর রুটিন...

HPV Vaccine: ক্যানসার প্রতিরোধে এবার সব হাসপাতাল প্রতিষেধক, চালু হচ্ছে HPV-এর রুটিন টিকাকরণ!

জনস্বাস্থ্য সুরক্ষায় এবার আরও একধাপ এগোল কেন্দ্র পাশাপাশি রাজ্য।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যে জনস্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। রাজ্যে সরকারি হাসপাতালগুলির পাশাপাশি Universal Immunization Programme (UIP)-এর অধীনে এবার বেসরকারি মেডিক্যাল কলেজ ও  হাসপাতালগুলিতে রুটিন টিকাকরণ সেশন সাইট চালুর অনুমোদন দেওয়া হচ্ছে। তবে এই টিকাকরণ সম্পূর্ণরূপে বিনামূল্যে। কোনও প্রতিষ্ঠান কোনও অবস্থাতেই এর জন্য কোনওরকম মূল্য নিতে পারবে না। এই টিকাকরণে কঠোরভাবে মানতে হবে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর (SoP)।

বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর পাশাপাশি রাজ্যের সরকারি হাসপাতালগুলিতেও এই টিকাকরণের ব্যবস্থা শুরু হয়েছে। সরকারি হাসপাতালগুলির স্বাস্থ্যকর্মীদের বর্তমানে চলছে প্রশিক্ষণ পর্ব। প্রশিক্ষণ পর্ব শেষ হলেই শুরু হবে টিকাকরণ পর্ব। সরকারিভাবে বেশ কিছুদিন আগেই সরকারি হাসপাতালগুলির টিকাকরণের নির্দেশিকা জারি করা হয়েছিল। পাশাপাশি কেন্দ্র সরকারও আনুষ্ঠানিকভাবে এই HPV টিকাকরণের পর্যায় শুরু করে দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই টিকাকরণ শুরু করার জন্য কেন্দ্র থেকেও এই মুহূর্তে প্রায় তিন লক্ষ টিকার ভয়েল পাঠানো হয়েছে রাজ্যে।

এইচপিভি (HPV) টিকা জরায়ুমুখ, মলদ্বার, গলা এবং যৌনাঙ্গের ক্যানসার ও আঁচিল সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমাভাইরাস প্রতিরোধে সাহায্য করে। সাধারণত ৯-১৪ বছর বয়সি মেয়েদের ২ ডোজ এবং ১৫-৪৫ বছর বয়সিদের ৩ ডোজ দেওয়া হয়। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে ৫ম-৯ম শ্রেণির ছাত্রীদের জন্য এই টিকা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। সমাজ থেকে এই রোগ প্রতিরোধের জন্য।

আরও পড়ুনঃ বাঁকুড়ার উন্নয়নের হাল! ব্রিজ ভেঙে ঝুলে গিয়েছে, চলছে যাতায়াত তার উপর দিয়েই

স্বাস্থ্য ভবনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “সরকারি টিকাকরণ পরিষেবাকে আরও বিস্তৃত করতে এবং বেশি সংখ্যক উপকারভোগীর কাছে পৌঁছতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরিষেবার মান ও স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ধাপ নিয়ন্ত্রণে থাকবে।”

নতুন নির্দেশিকা অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠান সপ্তাহে সর্বোচ্চ দুই দিন টিকাকরণ পর্ব চালাতে পারবে। অগ্রাধিকার হিসেবে বুধবার ও বৃহস্পতিবার নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। দিন চূড়ান্ত হবে সংশ্লিষ্ট জেলার CMOH-এর সঙ্গে পরামর্শক্রমে।
প্রতিষ্ঠানকে একটি নোডাল অফিসার মনোনীত করতে হবে, যিনি জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় রাখবেন এবং টিকা সংগ্রহ ও ফেরতের দায়িত্ব তদারকি করবেন।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নির্ধারিত সেশনে শুধুমাত্র সরকার সরবরাহকৃত UIP টিকা প্রদান করা যাবে।
একই দিনে non-UIP (ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম) টিকার সহ-প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ।
যেহেতু সরকারি টিকা সম্পূর্ণ বিনামূল্যে, তাই উপকারভোগীর কাছ থেকে কোনও প্রকার মূল্য বা দাম নেওয়া যাবে না। স্বাস্থ্য দপ্তরের মতে, এতে বিভ্রান্তি রোধ হবে এবং স্বচ্ছতা বজায় থাকবে।

টিকাদানের পর কোনও প্রতিকূল কিংবা অপ্রীতিকর ঘটনা (AEFI) ঘটলে সংশ্লিষ্ট হাসপাতালকে দ্রুত চিকিৎসা দিতে হবে এবং নির্ধারিত রিপোর্টিং প্রোটোকল অনুযায়ী বিষয়টি জানাতে হবে। সেশন সাইটে অ্যানাফাইল্যাক্সিস কিট ও প্রয়োজনীয় ওষুধ বাধ্যতামূলকভাবে রাখতে হবে।

ক্লিনিক চালুর আগে ডাক্তার, নার্স ও টিকাদানকারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করতে হবে। জাতীয় নির্দেশিকা ও রাজ্য-স্তরের SoP নিয়ে আলোচনা করবেন জেলা আধিকারিকরা।
ডিজিটাল রেকর্ড সংরক্ষণে জোর দিয়ে বলা হয়েছে—
মাসিক রিপোর্টিংয়ের জন্য HMIS পোর্টাল ব্যবহার করতে হবে। প্রতিদিন নবজাতক, শিশু, কিশোর ও গর্ভবতী মহিলাদের টিকাদানের তথ্য U-WIN পোর্টালে আপলোড করতে হবে।

নির্দেশিকা অনুযায়ী ক্লিনিকে থাকতে হবে—
* আলাদা ওয়েটিং এরিয়া, টিকাকরণ কক্ষ
* ৩০ মিনিট পর্যবেক্ষণের জন্য পৃথক কক্ষ
* একমুখী রোগী চলাচল ব্যবস্থা
* পর্যাপ্ত আলো-বাতাস ও হাত ধোঁয়ার ব্যবস্থা
* স্তন্যদান কর্নার
* অভিভাবকদের টিকাদানের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করানো বাধ্যতামূলক।

একজন মেডিক্যাল অফিসারকে ক্লিনিকের সঙ্গে যুক্ত থাকতে হবে, যিনি জরুরি পরিস্থিতি সামাল দেবেন।

আরও পড়ুনঃ যুদ্ধের বদলে শান্তির বার্তা! শ্রীরামপুরে ‘দোল দুর্গা’ পুজো

নির্বাচিত স্টাফ নার্স টিকাদানের সময়—
* VVM পরীক্ষা করতেই হবে 
* ভায়ালে খোলার তারিখ ও সময় লিখবেন
* পুনর্গঠিত টিকা ৪ ঘণ্টার বেশি ব্যবহার করবেন না
* MCP কার্ড ও রেজিস্টার আপডেট করবেন
* প্রয়োজন অনুযায়ী প্যারাসিটামল প্রেসক্রাইব করবেন

হাসপাতালে জন্মগ্রহণকারী প্রতিটি শিশুকে নির্ধারিত সময়ে হেপাটাইটিস-বি, BCG ও OPV জিরো ডোজ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। প্রসূতি কক্ষের নিকটে PQS-স্বীকৃত ILR সংরক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশও জারি হয়েছে।

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, SoP অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রুটিন ইমিউনাইজেশন ক্লিনিকের অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে প্রথমে জেলার CMOH-এর কাছে আবেদন করতে হবে এবং জেলা কর্তৃপক্ষ রাজ্যের অনুমোদন গ্রহণ করবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহর ও শহরতলিতে টিকাকরণের আওতা আরও বাড়বে। সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে শিশুমৃত্যু ও প্রতিরোধযোগ্য রোগের হার কমানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
এই জায়গায় খুব স্পষ্ট করে বলা যেতে পারে জনস্বাস্থ্য সুরক্ষায় এবার আরও একধাপ এগোল কেন্দ্র পাশাপাশি রাজ্য।

এই মুহূর্তে

আরও পড়ুন