spot_img
Saturday, 7 March, 2026
7 March
spot_img
HomeদেশLPG Price Hike: আশঙ্কাই হল সত্যি, যুদ্ধের আঁচ এবার রান্নাঘরে! এক ধাক্কায়...

LPG Price Hike: আশঙ্কাই হল সত্যি, যুদ্ধের আঁচ এবার রান্নাঘরে! এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হল গ্যাসের দাম

বাড়ানো হল রান্নার গ্য়াসের দাম। শনিবার থেকে ঘরোয়া এবং বাণিজ্য়িক দুই রান্নার গ্য়াসের দামই বাড়ানো হল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আশঙ্কাই সত্যি হল। যুদ্ধের আঁচ এবার রান্নাঘরে। এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হল ঘরোয়া গ্যাসের দাম। আজ থেকে কলকাতায় রান্নার গাসের দাম বেড়ে হল ৯৩৯ টাকা। আর, বাণিজ্য়িক রান্নার গ্য়াসের দাম বাড়ানো হল সিলিন্ডার প্রতি ১১৪ টাকা ৫০ পয়সা।

আরও পড়ুনঃ আপনি চাইলেই হবে না রান্নার গ্যাসের সিলিন্ডার বুক! LPG Cylinder সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তা

যুদ্ধের সরাসরি আঁচ এসে পড়ল ভারতে। বাড়ানো হল রান্নার গ্য়াসের দাম। শনিবার থেকে ঘরোয়া এবং বাণিজ্য়িক দুই রান্নার গ্য়াসের দামই বাড়ানো হল। ঘরোয়া রান্নার গ্য়াসের দাম একলাফে বাড়ানো হল সিলিন্ডার প্রতি ৬০ টাকা করে। অর্থাৎ কলকাতায় রান্নার গাসের দাম বেড়ে হল ৯৩৯ টাকা। ১৯ কেজির বাণিজ্য়িক রান্নার গ্য়াসের দাম বাড়ানো হল সিলিন্ডার প্রতি ১১৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ দাম বেড়ে হল ১ হাজার ৯৯০ টাকা। এক কথায় বড়সড় চাপ বাড়ল সাধারণ মানুষের। যুদ্ধ অবিলম্বে না থামলে, আর কোন কোন ক্ষেত্রে চাপ আরও বাড়বে, তা নিয়ে আশঙ্কায় সাধারণ মানুষ।

কথায় আছে তেলে-জলে মেশে না। কিন্তু পারস্য উপসাগরীয় দেশগুলি থেকে তেলের ট্যাঙ্কার ওমান সাগরে এসে না মেশা অবধি ঘুম উড়েছে গোটা বিশ্বের। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি এসে পড়তে চলছে ভারতের রান্নাঘরে। হরমুজের দখল ধরে রেখেছে ইরান। আর এই পরিস্থিতিতে ভারতের জন্যও ক্রমেই বাড়ছে উদ্বেগ। তেল এবং LPG-র যোগান নিয়ে বাড়ছে আশঙ্কা।

রাজ্যের LPG ডিস্ট্রিবিউটরদের তরফে দাবি করা হয়েছে, তাঁদের কাছে মাত্র ৪-৫দিনের জন্য় LPG-র স্টক রয়েছে। এই পরিস্থিতিতে, তাদের কাছে এসেছে পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকা। বলা হয়েছে, ২১ দিনের আগে নতুন করে কোনও সিলিন্ডার বুকিং নেওয়া যাবে না।

আরও পড়ুনঃ বন্ধ সঙ্কীর্ণ হরমুজ প্রণালী, পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা

বৃহস্পতিবার সন্ধে থেকে ফোনে LPG সিলিন্ডার বুকিং করতে গিয়ে, পরিষেবা পাচ্ছিলেন না অনেকেই। শুক্রবার সকালে উদ্বেগে কেউ কেউ ডিস্ট্রিবিউটরের অফিসে পৌঁছে যান। শুক্রবার সন্ধে থেকে অবশ্য় ফোনে LPG বুকিং পরিষেবা ফের চালু হয়। সূত্রের খবর, এই পরিস্থিতিতে রান্নার গ্য়াসের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। সরকারি সমস্ত রিফাইনারি সংস্থাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সূত্রের অবশ্য় দাবি করা হচ্ছে, দেশে তেল ও রান্নার গ্যাসের ঘাটতি নেই। কিন্তু, বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ যদি লম্বা চললে…এবং ইরান যদি হরমুজ প্রণালী চিন ও রাশিয়া ছাড়া আর কারও জন্য় খুলে না দেয়, তাহলে সঙ্কট তৈরি হতে পারে! তার কারণ তেলের দাম বিশ্ব বাজারে চড়চড় করে বাড়ছে।

২৬ ফেব্রুয়ারি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল সাড়ে ৬ হাজার টাকা প্রতি ব্যারেল। ২ মার্চ সেই দাম বেড়ে হয় ৭ হাজার ১৭৫ টাকা। ৩ মার্চ অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ৭ হাজার ২৭৮ টাকা। ৬ মার্চ ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার ৭০০ টাকা। বিশেষজ্ঞদের আশঙ্কা, যুদ্ধ টানা চলতে থাকলে এই দাম ব্যারেল প্রতি পৌঁছে যেতে পারে ৯ হাজার টাকার ওপরে।

গোটা বিশ্বে প্রতিদিন এই হরমুজ প্রণালী হয়ে পৌঁছয় ১৫০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল। এর মধ্যে ভারতে আসে ২৫-২৭ লক্ষ ব্যারেল। আর এলপিজির ৮০-৮৫ শতাংশ হরমুজ প্রণালী হয়ে ভারতে আসে । এই জলপথ হয়েই আবার ভারতে আসে লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের ৬০ শতাংশ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশের নাগরিকদের জন্য সাশ্রয়ী দামে জ্বালানি মেলা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার এবং আমরা এটাই করছি। ভারতে জ্বালানির কোনও ঘাটতি নেই এবং আমাদের গ্রাহকদের জন্য চিন্তার কোনও কারণ নেই। কিন্তু ইরান যদি দাঁতে দাঁত চেপে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়, তাহলে কিন্তু চিন্তার যথেষ্ট কারণ আছে বলে মত বিশেষজ্ঞদের।

এই মুহূর্তে

আরও পড়ুন