Thursday, 26 March, 2026
26 March
HomeকলকাতাKolkata: 'বাঁশ'! প্রার্থী শুভেন্দু মধ্যরাতে আলিপুরে, ফোন CP-কে

Kolkata: ‘বাঁশ’! প্রার্থী শুভেন্দু মধ্যরাতে আলিপুরে, ফোন CP-কে

রাতে এমনই পরিস্থিতি তৈরি হল যে মধ্যরাতেই তাঁকে ছুটে যেতে হল আলিপুরে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দুই কেন্দ্রের প্রার্থী তিনি। একইসঙ্গে রাজ্য বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। ফলে ভোটের মুখে প্রচারের কাজে দিনভর ব্যস্ত থাকতে হচ্ছে তাঁকে। কিন্তু বুধবার রাতে এমনই পরিস্থিতি তৈরি হল যে মধ্যরাতেই তাঁকে ছুটে যেতে হল আলিপুরে। খোদ পুলিশ কমিশনারকেও ফোন করেন তিনি।

এদিন রাতে আলিপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়ে যায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ মীনাক্ষী-কলতান ভুলে আরজি করের নির্যাতিতার মা-ই পানিহাটিতে

আলিপুর থানার অন্তৰ্গত অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকার ঘটনা। জানা গিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জন্ আলিপুর থানার অন্তৰ্গত অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকায় একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করা হচ্ছে। বুধবার রাতে সেই ক্যাম্প তৈরি করতেই একটি বাঁশ বোঝাই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুনঃ BJP ক্ষমতায় এলেই ১ জুন থেকে অ্যাকাউন্টে তিন হাজার টাকা

বিজেপির অভিযোগ, আলিপুর চিড়িয়াখানার পাশে অরফানগঞ্জ রোডের মুখে গাড়িটিকে আটক করে পুলিশ। স্থানীয় বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার খবর পেয়ে প্রায় মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী।
ঘটনাস্থল থেকে কলকাতা পুলিশের সিপি-কে ফোন করেন তিনি। সিইও দফতরেও অভিযোগ করেন শুভেন্দু। সিইও দফতর এবং সিপি-র তরফে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর বেশ কিছুক্ষণ ঘটনাস্থলেই অপেক্ষা করেন তিনি। অবশেষে পুলিশ বাঁশ বোঝাই গাড়িটিকে ছেড়ে দেয়। এরপর ঘটনাস্থল ছেড়ে চলে যান শুভেন্দু।

এই মুহূর্তে

আরও পড়ুন